1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
সাহসী, চৌকষ, ক্যাডেট পুলিশ অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান এখন খুলশী থানায় শত বছরের সড়কে গাছ রোপণ, প্রবেশমুখে গর্ত খুঁড়ে চলাচল বন্ধ কলমের শক্তিতে সমাজ পরিবর্তন: নানা চ্যালেঞ্জের মধ্যেও এগিয়ে চলেছে সাংবাদিকতা পেশা পটিয়ায় গভীর রাতে গরু চুরি, নিঃস্ব পরিবারের আহাজারি। একটি সড়যন্ত্র মহল কিছু দিন পর পর অপপ্রচার করছে চান্দগাঁও থানার ওসির বিরুদ্ধে প্রিয় শিক্ষক অধ্যাপক গোলাম মোস্তফা তাজ স্যার একজন আদর্শ শিক্ষক লেখক: মহিমা জান্নাত বাংলা বিভাগ, চট্টগ্রাম কলেজ প্রাক্তন শিক্ষার্থী, কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম ডিগ্রি কলেজ, বাজালিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম। সিএমপির কোতোয়ালী থানা এলাকায় ওসি জাহীদের বিশেষ অভিযান প্রথম সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হেলিকপ্টারে ঘোরানোর সুযোগ দিল হারামাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসা নওগাঁয় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ জন। বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ করেছেন এমপি ডা. জীবন –

মদনে পুকুরে ভাসমান অবস্থায় পাওয়া গেল এক যুবকের লাশ।

স্টাফ রিপোর্টার মোঃ মোশারফ হোসেন। মদন , নেত্রকোনা।
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৯০ Time View
97

স্টাফ রিপোর্টার মোঃ মোশারফ হোসেন।
মদন , নেত্রকোনা।

নেত্রকোনার মদন পৌরসভা ৭ নং ওয়ার্ডের মৃত বিকাশ বৈশ্যর বাড়ির পুকুরে মিজানুর রহমান( ২৩)নামের এক যুবকের লাশ পানিতে ভাসমান অবস্থায় পাওয়া গেছে।

নিহত মিজানুর রহমান পৌরসভার ৭ নং ওয়ার্ডের কারিগরি ও বাণিজ্য কলেজের পাশের বাড়ি রোকন মিয়া( ৬০) এর ছেলে।
স্থানীয় ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, মিজানুর রহমান মাদক সেবন করে সবসময় মাতাল অবস্থা রাস্তা ঘাটে পড়ে থাকতো । তাকে অনেক চেষ্টা করেও তার পরিবারের লোকজন মাদকের নেশা থেকে ছাড়াতে পারেনি।
নিহতের পরিবার সূত্রে জানা যায় , গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পর রাতে মিজান আর বাড়ি যায়নি।

আজ( ৮ অক্টোবর )রোজ বৃহস্পতিবার আনুমানিক দুপুর ১২ টার দিকে পৌরসভার ৭ নং ওয়ার্ডের মৃত বিকাশ বৈশ্যর বাড়ির পুকুরে মিজানের ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পায় স্থানীয় এলাকাবাসী।
পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেন।

নিহত মিজানের পিতা রুকন মিয়া বলেন, আমার ছেলে নেশা করতো ডিন্ডিখোর ছিল। রাতের আঁধারে সুপারি গাছ থেকে সুপারি পারতে গিয়ে সুপারি গাছ ভেঙে পুকুরের পানিতে পড়ে নিহত হয়েছে। তার মৃত্যুতে আমি ও আমার পরিবারের পক্ষ থেকে কাউকে কোন প্রকার দোষারোপ করিনা। আমার ছেলের মৃত্যুতে আমার কোন অভিযোগ নেই। সে নিজেই সুপারি গাছে উঠেছে। সুপারি গাছ ভেঙ্গে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে মদন থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ সালাহ উদ্দিন করিম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য প্রক্রিয়াধীন আছে।
পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026