1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
সাহসী, চৌকষ, ক্যাডেট পুলিশ অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান এখন খুলশী থানায় শত বছরের সড়কে গাছ রোপণ, প্রবেশমুখে গর্ত খুঁড়ে চলাচল বন্ধ কলমের শক্তিতে সমাজ পরিবর্তন: নানা চ্যালেঞ্জের মধ্যেও এগিয়ে চলেছে সাংবাদিকতা পেশা পটিয়ায় গভীর রাতে গরু চুরি, নিঃস্ব পরিবারের আহাজারি। একটি সড়যন্ত্র মহল কিছু দিন পর পর অপপ্রচার করছে চান্দগাঁও থানার ওসির বিরুদ্ধে প্রিয় শিক্ষক অধ্যাপক গোলাম মোস্তফা তাজ স্যার একজন আদর্শ শিক্ষক লেখক: মহিমা জান্নাত বাংলা বিভাগ, চট্টগ্রাম কলেজ প্রাক্তন শিক্ষার্থী, কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম ডিগ্রি কলেজ, বাজালিয়া, সাতকানিয়া, চট্টগ্রাম। সিএমপির কোতোয়ালী থানা এলাকায় ওসি জাহীদের বিশেষ অভিযান প্রথম সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হেলিকপ্টারে ঘোরানোর সুযোগ দিল হারামাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসা নওগাঁয় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন কর্মীসহ গ্রেপ্তার ৬ জন। বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ করেছেন এমপি ডা. জীবন –

রাজাপুরে ডেঙ্গু প্রতিরোধে যুব সংগঠনের সচেতনতামূলক বৈঠক ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৭১ Time View
122

আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-

ঝালকাঠির রাজাপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম ও পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান “ভরসা যুব সংস্থা ও নৃত্য একাডেমীর” সদস্যরা।
৮ সেপ্টেম্বর ২০২৬ ইং রোজ বৃহস্পতিবার সকালে উপজেলার জালিয়াবাড়ি এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসের সহযোগিতায় ও ইউনিসেফের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন ভরসা যুব সংস্থার ও নৃত্য একাডেমীর সভাপতি আঃ রহিম রেজা ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর শরীফ। এ সময় সদস্য নবীন মাহমুদ, সাইফুল, সাবিনা ইয়াসমিন, ইয়াসিন খান, সাজ্জাদ হোসেন, ময়না আক্তার, সাখি, সুলায়মানসহ সংগঠনের আরো সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে সংগঠনের সদস্যরা এলাকার বিভিন্ন বাড়িতে গিয়ে জমে থাকা পানি পরিষ্কার, ময়লা-আবর্জনা অপসারণ এবং এডিস মশার সম্ভাব্য প্রজননস্থান ধ্বংস করেন। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হয়। এ সময় বাসাবাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, টায়ারসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করার বিষয়ে বাসিন্দাদের পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি দিনের বেলায়ও এডিস মশা কামড়াতে পারে উল্লেখ করে ঘরে-বাইরে সতর্ক থাকা, প্রয়োজন হলে মশারি ব্যবহার এবং জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়। সচেতনতামূলক প্রচারে বলা হয়, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসন বা কোনো সংগঠনের উদ্যোগ যথেষ্ট নয়; বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সবার। সপ্তাহে অন্তত একদিন নিজ নিজ বসতবাড়ি ও আশপাশে জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করলে এডিস মশার বংশবিস্তার অনেকটাই রোধ করা সম্ভব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026