বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ করেছেন এমপি ডা. জীবন –
শাব্বীর আহমদ শিবলী নোমানী জেলা প্রতিনিধি হবিগঞ্জ
Update Time :
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
৪
Time View
বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য সেবার মানোন্নয়নে গুরুত্বারোপ করেছেন এমপি ডা. জীবন –
শাব্বীর আহমদ শিবলী নোমানী জেলা প্রতিনিধি হবিগঞ্জ হবিগঞ্জ।। হাওড় অধ্যুষিত এলাকা বানিয়াচংয়ের প্রান্তিক মানুষদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি। এসময় এমপি ডা. জীবন জরুরী বিভাগে আগত রোগীদের সাথে কথা বলেন এবং রোগীর খাবার ও বিভিন্ন কক্ষ পরিদর্শন করে ইউএইচও ডা. শামীমা আক্তারকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন। এসময় উপস্থিত ছিলেন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল আহমদ, কোষাধ্যক্ষ আজিজুল হোসেন খান বাবু ও উপজেলা যুবদল নেতা অলিউডর রহমান অলিসহ নেতৃবৃন্দ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের পূর্বে এমপি ডা. জীবন উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার ( ইউপিইটিসি) ও চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
5
শাব্বীর আহমদ শিবলী নোমানী
জেলা প্রতিনিধি হবিগঞ্জ
হবিগঞ্জ।।
হাওড় অধ্যুষিত এলাকা বানিয়াচংয়ের প্রান্তিক মানুষদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন হবিগঞ্জ-২(বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন তিনি।
এসময় এমপি ডা. জীবন জরুরী বিভাগে আগত রোগীদের সাথে কথা বলেন এবং রোগীর খাবার ও বিভিন্ন কক্ষ পরিদর্শন করে ইউএইচও ডা. শামীমা আক্তারকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শেখ সোহেল আহমদ, কোষাধ্যক্ষ আজিজুল হোসেন খান বাবু ও উপজেলা যুবদল নেতা অলিউডর রহমান অলিসহ নেতৃবৃন্দ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের পূর্বে এমপি ডা. জীবন উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার ( ইউপিইটিসি) ও চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।