1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
শান্তিগঞ্জে সুর্যে আলমসহ ১১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, খুঁজছে পুলিশ শ্যামনগর উপজেলা বিএনপির সদস্য সচিবের সাথে সুন্দরবন প্রেসক্লাবের মতবিনিময় কটিয়াদীর ঐতিহ্যবাহী ঢাকের হাটে টয়লেট নির্মাণে সোয়া লাখ টাকা বরাদ্দ দিলেন এমপি। নওগাঁর শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৫৫ টি পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় ১৪ বিজিবির স্ট্রাইকিং ফোর্স। দুর্গাপূজার মণ্ডপে শিল্প-ঐতিহ্যের ছোঁয়া, নজর কাড়ছে ব্যতিক্রমী সাজসজ্জা নবীনগরের মহেশপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫, গ্রেপ্তার ৪ “তোর তারেক জিয়াকে বল, ডাক্তার আইনা দিতে” সাংবাদিককে গালমন্দ হাসপাতাল পরিচালক ডবলমুরিং থানা এলাকায় ওসি আরিফ ফয়সালের বিশেষ অভিযানে অস্ত্র উদ্ধার পটিয়ার এমপির ষাটটি অভিযোগ বক্স। নওগাঁর পোরশায় পূজার ছুটিতে বাড়ি আসার পথে গ্রামের রাস্তায় দস্যুতা ঘটনা শনাক্ত ও কুখ্যাত আন্তজেলা ডাকাত ০২ গ্রেফতার।

কটিয়াদীর ঐতিহ্যবাহী ঢাকের হাটে টয়লেট নির্মাণে সোয়া লাখ টাকা বরাদ্দ দিলেন এমপি।

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ৫৬ Time View
66

আজাদ রহমান মিশর
কটিয়াদী (কিশোরগঞ্জ)

ঢাকের হাটে টয়লেট নির্মাণে সোয়া লাখ টাকা বরাদ্দ দিলেন এমপি।

কিশোরগঞ্জের কটিয়াদী বাজারের ৫০০ বছরের ঐতিহ্যবাহী ঢাকের হাটে টয়লেট নির্মাণের জন্য ১ লাখ ২০ হাজার টাকা বরাদ্দ দিয়েছেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন।

সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কার কর্মসূচির আওতায় টেস্ট রিলিফ (টিআর) খাত থেকে এ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।

জানা যায়, প্রায় পাঁচ শতাধিক বছরের ঐতিহ্যবাহী কটিয়াদীর ঢাকের হাট বসে শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে। এ হাটে দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকিরা এসে সমবেত হন। তাদের ঢাক বাজানোর দক্ষতা, সুর ও পরিবেশনার মানের ওপর ভিত্তি করে পারিশ্রমিক নির্ধারণ করা হয়। পরে বিভিন্ন পূজামণ্ডপের পূজা উদযাপন কমিটির প্রতিনিধিরা পছন্দ অনুযায়ী ঢাকিদের বায়না করে নিয়ে যান। দুর্গাপূজার আনন্দ-উৎসবকে প্রাণবন্ত করে তুলতে এ হাটের রয়েছে দীর্ঘদিনের ঐতিহ্য ও বিশেষ গুরুত্ব।

তবে দীর্ঘদিন ধরে এ হাটে টয়লেটের কোনো ব্যবস্থা না থাকায় দেশের বিভিন্ন স্থান থেকে আসা ঢাকিদের নানা ধরনের দুর্ভোগ পোহাতে হতো। প্রয়োজনীয় শৌচাগারের অভাবে তাদের ব্যক্তিগত সমস্যার পাশাপাশি হাটের আশপাশের পরিবেশও দূষিত হতো। বিষয়টি স্থানীয়দের জন্যও অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।

এ অবস্থায় ঢাকিদের দীর্ঘদিনের ভোগান্তি নিরসন, স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং হাটের পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিনের এ বরাদ্দকে একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টর।

স্থানীয়দের প্রত্যাশা, বরাদ্দের অর্থে টয়লেট নির্মাণ সম্পন্ন হলে ঐতিহ্যবাহী ঢাকের হাটে আসা ঢাকিরা উপকৃত হবেন। পাশাপাশি হাটের আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ঐতিহ্যবাহী এ আয়োজনকে আরও সুশৃঙ্খলভাবে পরিচালনা করাও সহজ হবে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থেকে সগৌরবে শুরু হয়েছে ঢাকের হাট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026