1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
২০ লাখ টাকার বালু ৫ লাখে নিলাম! চকরিয়ার খুটাখালীতে জব্দ বালুর নিলাম নিয়ে বিতর্ক ফটিকছড়ির জাফতনগরে পুকুর থেকে লাশ উদ্ধার কটিয়াদীতে জেলা যুবদলের সভাপতি জিএস শরীফের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নেত্রকোনায় সাংবাদিক হত্যার বিচারের দাবিতে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন ও প্রতিবাদ সভা কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতায় গুরুত্ব দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ সতর্ক, বিশৃঙ্খলা হলেই ব্যবস্থা ডিআইজি প্রতারনার স্বীকার বিধবা নারী, ব্যক্তিগত উপহারের কথা বলে জামায়াতের দলীয় প্রচারণা। সাধারণ মানুষের অভিযোগে দ্রুত সাড়া, মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযানে পুলিশের সুনাম বৃদ্ধি করেছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মোঃ হেলাল শ্রীনগরের ছেলে লাবিব খান চীনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করতে যাচ্ছে: শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

প্রতারনার স্বীকার বিধবা নারী, ব্যক্তিগত উপহারের কথা বলে জামায়াতের দলীয় প্রচারণা।

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ৩৯ Time View
43

আজাদ রহমান মিশর ,কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রয়াত বিএনপি নেতা মো. সাইফুল ইসলামের বিধবা স্ত্রী ঝুমা আক্তারকে তার স্বামীর বন্ধু জামায়াত নেতা ইদ্রিসের পক্ষ থেকে উপহার দেওয়া একটি সেলাই মেশিন ফেরত দেওয়া হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার বনগ্রাম ইউনিয়নের উত্তর জামষাইট গ্রামে তাঁদের বাড়ি থেকে সেলাই মেশিনটি ফেরত নেন মো. ইদ্রিস আলী। এ সময় বনগ্রাম ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সেলাই মেশিনটি দেওয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ‘জামায়াতের উপহার’ সংবাদ প্রকাশের পর ঘটনাটি স্থানীয়ভাবে আলোচনায় আসে। ঝুমা আক্তারের দাবি, তিনি প্রথমে সেলাই মেশিনটিকে স্বামীর বন্ধু ইদ্রিস আলীর ব্যক্তিগত উপহার বলে জানতেন। পরে এটি জামায়াতের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে জানতে পারেন। সেলাই মেশিনটি ফেরত দেওয়ার ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রয়াত মো. সাইফুল ইসলাম বনগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুর পর পরিবারটি আর্থিক সংকটে পড়ে। পরিবারের জীবিকা নির্বাহের পথ তৈরি ও সংকট মোকাবিলায় বিএনপির পক্ষ থেকে আর্থিক সহায়তা, গভীর নলকূপ ও টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া তাঁদের জন্য একটি ঘর নির্মাণের সামগ্রী দেওয়ার প্রক্রিয়াও চলছে বলে জানা গেছে।
এরই মধ্যে গত মঙ্গলবার বিকেলে ইদ্রিসের পক্ষ থেকে সাইফুল ইসলামের স্ত্রীকে একটি সেলাই মেশিন উপহার দেওয়া হয়। তবে উপহারদেওয়ার বিষয়টি ভিন্নভাবে গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তা নিয়ে আলোচনা ও নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতেই শনিবার সেলাই মেশিনটি ফেরত দেওয়া হয়।
প্রয়াত সাইফুল ইসলামের স্ত্রী বলেন,”আমি জানতাম আমার স্বামীর বন্ধু উনি সেলাই মেশিন আমাকে দিয়েছেন। কিন্তু আমি জানি না যে,এই সেলাই মেশিন জামাতের পক্ষ থেকে দিয়েছে।যখন আমি জানতে পারছি যে এই মেশিন জামাতের পক্ষ থেকে দিয়েছে তখন আমি মেশিন ফেরত দিয়েছি। কারণ আমি বিএনপি পরিবারের লোক”
জামায়াত নেতা ইদ্রিস বলেন, সেলাই মেশিনটি ইউনিয়ন জামাতের পক্ষ থেকে আমার উদ্যোগে দেওয়া হয়েছিল দেওয়ার পরে দেখা গেল মিডিয়া অতিরিক্তভাবে একটু বেশি অন্যভাবে প্রচার করেছে। যে প্রচারটা তারা দলীয়ভাবে ক্ষুন্ন হয়েছে এবং সাইফুল ভাইয়ের ফ্যামিলি একটু নিচু হয়েছে এই বিদায় সাইফুল ভাইয়ের ওয়াই আমাকে ফোন করেছে সেলাই মেশিনটি নিয়ে যাওয়ার জন্য। তাই তাদের কথা বিবেচনা করে আমি মেশিনটি নিয়ে যাচ্ছি “

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026