1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
২০ লাখ টাকার বালু ৫ লাখে নিলাম! চকরিয়ার খুটাখালীতে জব্দ বালুর নিলাম নিয়ে বিতর্ক ফটিকছড়ির জাফতনগরে পুকুর থেকে লাশ উদ্ধার কটিয়াদীতে জেলা যুবদলের সভাপতি জিএস শরীফের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল নেত্রকোনায় সাংবাদিক হত্যার বিচারের দাবিতে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন ও প্রতিবাদ সভা কুলিয়ারচরে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতায় গুরুত্ব দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশ সতর্ক, বিশৃঙ্খলা হলেই ব্যবস্থা ডিআইজি প্রতারনার স্বীকার বিধবা নারী, ব্যক্তিগত উপহারের কথা বলে জামায়াতের দলীয় প্রচারণা। সাধারণ মানুষের অভিযোগে দ্রুত সাড়া, মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযানে পুলিশের সুনাম বৃদ্ধি করেছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মোঃ হেলাল শ্রীনগরের ছেলে লাবিব খান চীনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করতে যাচ্ছে: শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

শ্রীপুরে মহাসড়কের পাশে খালে মরা মুরগি ফেলার সময় হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করলেন এমপি বাচ্চু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১২ Time View
23

মোঃ শফিকুল ইসলাম শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে লবলং খালের ওপর অবৈধভাবে মরা মুরগি ফেলার সময় নিজের গাড়িবহর থামিয়ে হাতেনাতে অপরাধীকে আটক করে পুলিশে দিয়েছেন গাজীপুর -৩ আসনের সংসদ সদস্য এস এম রফিকুল ইসলাম বাচ্চু। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে জনস্বাস্থ্য রক্ষা এবং পরিবেশ দূষণ রোধে তার এমন আকস্মিক ও কঠোর পদক্ষেপের এমন ভিডিও স্থানীয় মহলে ব্যাপক প্রশংসার কুড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে গাজীপুর-৩ আসনের বিভিন্ন এলাকার নদী খালে জলাশয়ে একটি চক্র গোপনে ক্ষতিকর মরা মুরগি ও বর্জ্য ফেলে আসছিল। এতে একদিকে যেমন তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল, অন্যদিকে মারাত্মক হুমকির মুখে পড়ছিল এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শুক্রবার( ১৬ অক্টোবর) দুপুরের দিকে গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপি একটি নিয়মিত কর্মসূচিতে যাওয়ার পথে লবলং খাল সংলগ্ন এলাকা অতিক্রম করছিলেন। এ সময় পিকআপ থেকে খালের ওপর মরা মুরগি ফেলার দৃশ্য তার নজরে আসে। তিনি তাৎক্ষণিকভাবে নিজের গাড়ি থামিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং সংশ্লিষ্টদের এই জঘন্য কর্মকাণ্ডে বাধা দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় জড়িতদের আটক করে তাৎক্ষণিকভাবে পুলিশে সোপর্দ করার নির্দেশ দেন তিনি।
এ বিষয়ে স্থানীয় পরিবেশবিদ ও সচেতন মহল মনে করছেন, জনপ্রতিনিধিদের এমন সরাসরি ও দায়িত্বশীল ভূমিকা অপরাধমূলক কর্মকাণ্ড দমনে বড় ধরনের বার্তা দেয়। নদী এ খাল রক্ষা এবং সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় এই পজিটিভ পরিবর্তন ও উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
পুলিশ সূত্রে জানা গেছে, এমপি মহোদয়ের নির্দেশে আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। এলাকার পরিবেশ সুরক্ষায় এ ধরনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026