
গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
একসঙ্গে চলব, সুন্দর সমাজ গড়ব’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায় বীরগঞ্জের সৈনিক ক্লাব হলরুমে সংগঠনটির আয়োজন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মাজেদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ৪নং পাল্টাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. শরিফুল ইসলাম শরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ওয়ারেন্ট অফিসার রশিদুল ইসলাম
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. নুর নবী নাসিম, রক্তায়ন ব্লাড ব্যাংকের সভাপতি মো. রেজাউল করিম বাদল, সদস্য আফ্রিদি হাসান, প্রেরণা সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ওমর ফারুক এবং জাগরণ ব্লাড ব্যাংকের পরিচালক মো. নাঈম ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির পরিচালক নাসিরুল ইসলাম নাসির।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরা হয়।