1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ নওগাঁর পোরশায় পুলিশ সুপারের উদ্যোগে মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা। এড. কাজলের মুক্তির দাবীতে মহিলা পরিষদ’র বিবৃতি নোয়াখালীতে শিবিরের উদ্যোগে ৪ হাজার শিক্ষার্থীর নিয়ে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত শ্রীপুরে মহাসড়কের পাশে খালে মরা মুরগি ফেলার সময় হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করলেন এমপি বাচ্চু চন্দনাইশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত, ব্যাপক ক্ষয়ক্ষতি আলীকদমে দাউদি বোহরা সম্প্রদায়ের ‘প্রজেক্ট রাইজ’ বৃক্ষরোপণ ও খাদ্য বিতরণ বঙ্গোপসাগর মা ইলিশ মাছ নিয়ে যারা দায়িত্ব আছে এই চোর বাটপারদের এই হাদিসটা দেখার দরকার সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ছেলে নড়াইলে মোটর সাইকেলের ধাক্কায় রঙ মিস্ত্রী মুক্তা রানী বিশ্বাসের মৃত্যু

কটিয়াদী প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে ‘এমপির’ মতবিনিময়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১ Time View
3

আজাদ রহমান মিশর
কটিয়াদী (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘কটিয়াদী প্রেসক্লাবের’ নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে স্থানীয় সংসদ সদস্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে কটিয়াদী প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় কটিয়াদী প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোবারক হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মো. জালাল উদ্দীন।
এসময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খাঁন দিলীপ, সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল হক চান মিয়া, শফিকুল ইসলাম ফুলু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো, রফিকুল ইসলামসহ নবগঠিত কমিটির নেতৃবৃন্দ, রাজনৈতিক ও সুশিল সমাজের গণ্যমান্য ব্যক্তবর্গ ।
মতবিনিময় সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। সংসদ সদস্য তাঁর বক্তব্যে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে সাংবাদিকদের গঠনমূলক লেখনীর মাধ্যমে সহযোগিতা কামনা করেন। একই সাথে তিনি প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026