1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ নওগাঁর পোরশায় পুলিশ সুপারের উদ্যোগে মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা। এড. কাজলের মুক্তির দাবীতে মহিলা পরিষদ’র বিবৃতি নোয়াখালীতে শিবিরের উদ্যোগে ৪ হাজার শিক্ষার্থীর নিয়ে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত শ্রীপুরে মহাসড়কের পাশে খালে মরা মুরগি ফেলার সময় হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করলেন এমপি বাচ্চু চন্দনাইশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত, ব্যাপক ক্ষয়ক্ষতি আলীকদমে দাউদি বোহরা সম্প্রদায়ের ‘প্রজেক্ট রাইজ’ বৃক্ষরোপণ ও খাদ্য বিতরণ বঙ্গোপসাগর মা ইলিশ মাছ নিয়ে যারা দায়িত্ব আছে এই চোর বাটপারদের এই হাদিসটা দেখার দরকার সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ছেলে নড়াইলে মোটর সাইকেলের ধাক্কায় রঙ মিস্ত্রী মুক্তা রানী বিশ্বাসের মৃত্যু

আলীকদমে দাউদি বোহরা সম্প্রদায়ের ‘প্রজেক্ট রাইজ’ বৃক্ষরোপণ ও খাদ্য বিতরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৩ Time View
7

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের আলীকদমে বিশ্ব খাদ্য দিবস ২০২৬ উপলক্ষে বৈশ্বিক জনকল্যাণমূলক উদ্যোগ ‘প্রজেক্ট রাইজ’ (Project Rise)-এর আওতায় বৃক্ষরোপণ, এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাদ্য বিতরণ ও বিভিন্ন সামাজিক সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দাউদি বোহরা (চট্টগ্রাম, বাংলাদেশ) সম্প্রদায়ের পরিচালনায় এই মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
অনুষ্ঠানে প্রজেক্ট রাইজের ৪ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত থেকে সরাসরি কার্যক্রম পরিচালনা করেন। প্রতিনিধি দলের সদস্যরা হলেন— সাইফুদ্দীন জালালী, হুজায়ফা ফাখরী, হামজা জালালী এবং আবদে আলী শাকির।
কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধি দলটি উপজেলার ৫টি এতিমখানা সরেজমিনে পরিদর্শন করেন এবং কোমলমতি শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। পরিদর্শনকালে ‘জিয়াউল উলুম ইউনুছিয়া মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা’র ১০০ জন এতিম শিক্ষার্থীর জন্য দুপুরে বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে প্রতিনিধি দলের সদস্যরা বিভিন্ন স্থানে উন্নত জাতের আম ও আপেল কুলের (বড়ই) চারা রোপণ করেন। এছাড়া স্থানীয় ১০টি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, এতিমখানা ও মসজিদে মোট ২০০টি চারা বিতরণের উদ্যোগ নেওয়া হয়।
চারা প্রাপ্ত প্রতিষ্ঠানসমূহ: জিয়াউল উলুম ইউনুছিয়া মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা আল হেরা কাসেমুল উলুম মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা আলীকদম আজিজিয়া ফয়জুল উলুম মাদ্রাসা ও এতিমখানা রেপারপাড়া আলীকদম ইসলামিয়া এতিমখানা ও হেফজখানা শিবাতলী পাড়া আমতলী শাহ মজিদিয়া হিফজ খানা ও এতিমখানা রেপার পাড়া ইসলামিয়া এতিমখানা তারবিয়াতুল উমরান মাদ্রাসা কানা মাঝি উলুম মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানা আল আকসা জামে মসজিদসহ বেশ কয়েকটি স্থানীয় মসজিদ ও মাদ্রাসা।
ভবিষ্যৎ উন্নয়নমূলক সামাজিক প্রতিশ্রুতি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে দাউদি বোহরা সম্প্রদায়ের প্রতিনিধিরা জানান, এটি আলীকদমে তাদের ২য় পর্যায়ের কার্যক্রম। আগামীতেও দুর্গম পাহাড়ি অঞ্চলে তাদের এই সহায়তার ধারা অব্যাহত থাকবে। এর অংশ হিসেবে আগামী শীত মৌসুমে আলীকদমের দুর্গম এলাকার অসহায় মানুষের মাঝে ৫০০টি কম্বল বিতরণ করা হবে। পাশাপাশি পাহাড়ি এলাকায় সুপেয় পানির সংকট নিরসনে ৮টি গ্রামে রিংওয়েল (কূপ) স্থাপন এবং বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদানে একাধিক মেডিকেল ক্যাম্প আয়োজনের আশ্বাস দেওয়া হয়।
উল্লেখ্য, এর আগে গত ২০২৫ সালের ৬ই মার্চ পবিত্র রমজান মাস উপলক্ষে আলীকদমের দুর্গম এলাকার ৮০টি অসহায় পরিবারের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করেছিল প্রতিষ্ঠানটি। দুর্গম পার্বত্য অঞ্চলে দাউদি বোহরা সম্প্রদায়ের এই ধারাবাহিক সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড স্থানীয় সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026