1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজে এসএসসি ’২৭ ব্যাচের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিককে গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ, ১০ মিনিটের মধ্যে প্রাণনাশের হুমকি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়। সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সরকার: এমপি ফজলুল হক মিলন সড়ক দুর্ঘটনায় ‘দৈনিক বাংলাদেশ’ পত্রিকার বার্তা সম্পাদক এস এম নূর মোহাম্মদ আহত ত্রিশালে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সাঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় বারবার কারা নির্যাতিত ছাত্রনেতা এ. কে. এম. সোহেল রানা জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন। মুজিবনগরে BYFC-এর উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি *দুর্গা পুজোর আগে মানবতার উদ্যোগে শারদীয়া বস্ত্র বিতরণ, নতুন পোশাক পেয়ে খুশি তিন শতাধিক মানুষ*

জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৫ Time View
31

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ প্রতিনিধি।
“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জে কারিতাস বাংলাদেশ-এর উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সাফিজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, সচেতনতামূলক কার্যক্রম এবং দুর্যোগ মোকাবিলায় ব্যবহারিক প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব পিযুস কান্তি সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা অফিসার পারজেল হোসেন এবং ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মমিন মিয়া।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কারিতাস বাংলাদেশ-এর জামালগঞ্জ উপজেলার জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মিঃ স্বপন নায়েক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাফিজ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কারিতাস বাংলাদেশ-এর মাঠ সহায়ক কল্যাণ ব্রত তালুকদার। দিবসটি উপলক্ষে দুর্যোগের ঝুঁকি হ্রাস, অগ্নিকাণ্ড প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে উপস্থিত শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়।
এ সময় ফায়ার সার্ভিসের সদস্য বিজয় সিন্হা ব্যবহারিক প্রদর্শনীর মাধ্যমে বিভিন্ন দুর্যোগের সময় কীভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে হয় এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কীভাবে নিরাপদে আগুন নেভাতে হয়, তা হাতে-কলমে দেখান। তাঁর এই প্রদর্শনী উপস্থিত শিক্ষার্থী ও দর্শনার্থীদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করে। অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নে সহযোগিতা করেন কারিতাস বাংলাদেশের মাঠ সহায়ক আমির হোসেন হৃদয়, রাকিব হাসান, জামিল হোসেন, পলাশ দাস, সমরাজ মিয়া, নার্গিস আক্তার ও নিশা রানী দাস। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কারিতাস বাংলাদেশের বিভিন্ন দলের সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ জনগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দুর্যোগ মোকাবিলায় পারিবারিক প্রস্তুতি, সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কার্যক্রমের মাধ্যমে মানুষের মধ্যে দুর্যোগের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে এবং একটি নিরাপদ ও দুর্যোগ সহনশীল সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026