1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজে এসএসসি ’২৭ ব্যাচের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজীপুরে সাংবাদিককে গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ, ১০ মিনিটের মধ্যে প্রাণনাশের হুমকি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ — মানবতার সেবায়, প্রবাসীর অধিকার রক্ষায়। সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে সরকার: এমপি ফজলুল হক মিলন সড়ক দুর্ঘটনায় ‘দৈনিক বাংলাদেশ’ পত্রিকার বার্তা সম্পাদক এস এম নূর মোহাম্মদ আহত ত্রিশালে শারদীয় দুর্গাপূজা উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সাঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি পদে আলোচনায় বারবার কারা নির্যাতিত ছাত্রনেতা এ. কে. এম. সোহেল রানা জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন। মুজিবনগরে BYFC-এর উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি *দুর্গা পুজোর আগে মানবতার উদ্যোগে শারদীয়া বস্ত্র বিতরণ, নতুন পোশাক পেয়ে খুশি তিন শতাধিক মানুষ*

হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজে এসএসসি ’২৭ ব্যাচের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২৪ Time View
30

আমজাদ হোসেন মিঠু,
ঢাকা বিভাগীয় প্রধান ,
শ্রীনগর:মুন্সীগঞ্জঃ
বিদায় নয়, বরং স্মৃতির পাতায় অমলিন এক শুভ সূচনা। শ্রীনগরের ঐতিহ্যবাহী হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের সমাপনী ক্লাস (শেষ ক্লাস) উপলক্ষে এক আবেগঘন পরিবেশে দোয়া মাহফিল ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির কর্মকর্তা ও শুভাকাঙ্ক্ষীরা পরীক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের সফলতা ও দীর্ঘায়ু কামনা করেন। বক্তারা শিক্ষার্থীদের প্রতি শুভকামনা জানিয়ে বলেন, অচিরেই শুরু হতে যাওয়া নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় সর্বোচ্চ মনোযোগ ও প্রস্তুতির মাধ্যমে সফলভাবে উত্তীর্ণ হতে হবে, যেন ২০২৭ সালের মূল এসএসসি পরীক্ষায় চমৎকার ফলাফল অর্জন করে উচ্চতর শিক্ষার পথে তোমরা এক ধাপ এগিয়ে যেতে পারো।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে বলা হয়, শুধু প্রাতিষ্ঠানিক সনদ বা ভালো ফলাফলেই শিক্ষার মূল উদ্দেশ্য সীমাবদ্ধ নয়। সমাজ ও দেশের কল্যাণে নিজেদের মানবিক, নৈতিক ও সামাজিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই হোক প্রধান লক্ষ্য। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ; মেধা, সততা ও সুন্দর চরিত্র দিয়ে পরিবার, সমাজ ও দেশকে আলোকিত করবে—এই প্রত্যাশা রইল।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকমণ্ডলী, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং এসএসসি ২০২৭ ব্যাচের সকল শিক্ষার্থীবৃন্দ। সভা শেষে পরীক্ষার্থীদের সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রী ও স্মারক উপহার তুলে দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026