গাজীপুরে সাংবাদিককে গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ, ১০ মিনিটের মধ্যে প্রাণনাশের হুমকি
Reporter Name
Update Time :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
২১
Time View
গাজীপুরে সাংবাদিককে গলা চেপে হত্যাচেষ্টার অভিযোগ, ১০ মিনিটের মধ্যে প্রাণনাশের হুমকি
গাজীপুর প্রতিনিধি |মো:তারেক রহমান বিবিসি নিউজ২৪ গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন দক্ষিণ পানিশাইল এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক মোঃ রমজান মিয়া (৫২) হামলা, লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি কাশিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ পানিশাইলের পলাশ হাউজিং সংলগ্ন ভূমি জরিপ (বিডিএস) অফিসে ভূমিসংক্রান্ত তথ্য সংগ্রহ করতে যান রমজান মিয়া ও তাঁর সহকর্মীরা। এ সময় সেখানে প্রায় ৫০ জন সাংবাদিক ও ভুক্তভোগী উপস্থিত ছিলেন। অভিযোগে বলা হয়, তথ্য চাইতে গেলে অভিযুক্তরা উত্তেজিত হয়ে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন। একপর্যায়ে এক ব্যক্তি রমজান মিয়ার গলা চেপে ধরে হত্যাচেষ্টার পাশাপাশি তাঁকে গালিগালাজ করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় অন্য সাংবাদিকদেরও হেনস্তা করা হয় এবং ১০ মিনিটের মধ্যে এলাকা ছেড়ে না গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। কাশিমপুর থানা পুলিশ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। — বিবিসি নিউজ২৪
29
গাজীপুর প্রতিনিধি |মো:তারেক রহমান
বিবিসি নিউজ২৪
গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন দক্ষিণ পানিশাইল এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক মোঃ রমজান মিয়া (৫২) হামলা, লাঞ্ছনা ও প্রাণনাশের হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি কাশিমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ পানিশাইলের পলাশ হাউজিং সংলগ্ন ভূমি জরিপ (বিডিএস) অফিসে ভূমিসংক্রান্ত তথ্য সংগ্রহ করতে যান রমজান মিয়া ও তাঁর সহকর্মীরা। এ সময় সেখানে প্রায় ৫০ জন সাংবাদিক ও ভুক্তভোগী উপস্থিত ছিলেন।
অভিযোগে বলা হয়, তথ্য চাইতে গেলে অভিযুক্তরা উত্তেজিত হয়ে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন। একপর্যায়ে এক ব্যক্তি রমজান মিয়ার গলা চেপে ধরে হত্যাচেষ্টার পাশাপাশি তাঁকে গালিগালাজ করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় অন্য সাংবাদিকদেরও হেনস্তা করা হয় এবং ১০ মিনিটের মধ্যে এলাকা ছেড়ে না গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
কাশিমপুর থানা পুলিশ অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।