
আলমগীর শরীফ, স্টাফ রিপোর্টার
ঝালকাঠির রাজাপুরের পালট শরীফ বাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ও পরিচ্ছন্নতার জন্য উদ্ধকরনের লক্ষে উঠান বৈঠক করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন “ভরসা যুব সংস্থা ও নৃত্য একাডেমী।
শুক্রবার দিনব্যাপী উপজেলার পালট গ্রামে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করেন সেচ্ছাসেবী যুব সংগঠন ভরসা যুব সংস্থা ও নৃত্য একাডেমী। কর্মসূচিতে নেতৃত্ব দেন ভরসা যুব সংস্থার সভাপতি রহিম রেজা ও সাধারণ সম্পাদক আলমগীর শরীফ। এ সময় উপস্থিত ছিলেন নবীন মাহমুদ, ইয়াসিন খান, সাজ্জাদ খান, সোলায়মান, সংস্থার সদস্য সাবিনা ইয়াসমিন, ময়না আক্তার, লামিয়া, বাউল ছালমা, মনিরা, লাইজু, মনোয়ারা, ঋতু আক্তার ও সাখি-সহ অন্যান্যরা। পালট গ্রামের বাসিন্দাদের নিয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা ও বাড়ির আঙিনা পরিচ্ছন্নতার জন্য উদ্বুদ্ধ করা হয়।