
মোঃ সাইফুল ইসলাম, নাসিরনগর, ব্রাক্ষণবাড়ীয়া প্রতিনিধি,
নাসিরনগর উপজেলার ০৫ নং নাসিরনগর সদর ইউনিয়নের ফুলপুর ৬নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে মেম্বার পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন তরুণ সমাজের কাছে পরিচিত মুখ নাসিরনগর উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ রাজিব খান।
ওয়ার্ডবাসীর সমর্থন, দোয়া ও ভোট প্রত্যাশা করে তিনি নিয়মিতভাবে এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় করছেন।
নূর মোহাম্মদ রাজিব খান বলেন,
মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সুখী-সুন্দর সমাজ গঠনে ওয়ার্ড পর্যায় থেকে উন্নয়ন ও সামাজিক উদ্যোগ প্রয়োজন। ০৫ নং নাসিরনগর সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান।
তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে ওয়ার্ডের সুবিধাবঞ্চিত ও অবহেলিত মানুষের পাশে থেকে তাদের সেবা করতে চাই। এ লক্ষ্যে তিনি প্রতিনিয়ত ০৬নং ওয়ার্ডের সর্বস্তরের সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং তাদের সমস্যা ও প্রত্যাশার কথা শুনছেন।
“সকলের প্রতি আমার আহ্বান, আমাকে আপনাদের সমর্থন দিয়ে আপনাদের সন্তান হিসেবে পাশে রাখুন। ওয়ার্ডবাসী ও মেহনতি মানুষের অধিকার আদায় এবং এলাকার উন্নয়নের ধারাকে বাস্তবায়নের সুযোগ দিন।”
এদিকে স্থানীয় কয়েকজন সমর্থক ও শুভাকাঙ্ক্ষী নূর মোহাম্মদ রাজিব খানকে ০৬নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন। তাদের ভাষ্যমতে, তরুণদের মধ্যে নূর মোহাম্মদ রাজিব খানকে ঘিরে আগ্রহ রয়েছে এবং তারা তাকে সমর্থন দেওয়ার কথা বলছেন।
সমর্থকদের পক্ষ থেকে বলা হচ্ছে,
“পরিবর্তনের সময় এখনই”
০৬নং ওয়ার্ডের মানুষের সুখ-দুঃখের সাথী হিসেবে নূর মোহাম্মদ রাজিব খানকে দেখতে চাই। সততা ও উন্নয়নের প্রত্যাশায় তাকে মেম্বার পদপ্রার্থী হিসেবে সমর্থন দিতে চাই।”
নূর মোহাম্মদ রাজিব খান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ০৫নং নাসিরনগর সদর ইউনিয়নের ০৬নং ওয়ার্ড থেকে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা প্রত্যাশা করছেন।