লোহাগাড়া থানার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে চুরি ও ডাকাতির পাশাপাশি অপহরণ ও চিনতায়
Reporter Name
Update Time :
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
৩
Time View
লোহাগাড়া থানার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে চুরি ও ডাকাতির পাশাপাশি অপহরণ ও চিনতায়
কামরুল01883088084 লোহাগাড়া থানার সচেতন মহল বলেন দিনের পর দিন লোহাগাড়া থানার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে লোহাগাড়ায় কয়েক মাস যাবত চুরি, ডাকাতি ও কিশোর গ্যাং এর অপতৎপরতা বেড়েছে দিন দুপুরে হচ্ছে অপহরণ, এই বিষয়ে জানাযায় লোহাগাড়ায় মো. রাশেদুল ইসলাম (৩০) নামে এক ব্যবসায়ীকে অপহরণ করার অভিযোগ উঠেছে। তিনি উপজেলার আধুনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মরা ডলুকুল এলাকার মো. সেলিমের পুত্র। অপহৃত ব্যবসায়ীর স্ত্রী উম্মে আয়মন ৪–৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে গতকাল বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, অপহৃত রাশেদুল ইসলাম পরিবার নিয়ে লোহাগাড়া পল্লী বিদ্যুৎ অফিসের কাছে একটি ভবনে ভাড়া বাসায় থাকেন। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে চট্টগ্রাম–কঙবাজার মহাসড়ক দিয়ে রিকশাযোগে বাসায় ফিরছিলেন তিনি। পথে সদর ইউনিয়নের জমিদার পাড়া এলাকায় পৌঁছালে একটি টেঙি তার রিকশাকে গতিরোধ করে। এ সময় টেঙি থেকে কয়েকজন অজ্ঞাতনামা লোক নেমে রিকশাচালককে মারধর করে। পরে ব্যবসায়ী রাশেদুল ইসলামকে তারা টেঙিতে তুলে নিয়ে যায়। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যবসায়ী রাশেদুল ইসলামকে ফিরে পাওয়ার আকুতি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার। এতে তাকে দ্রুত উদ্ধারের দাবি জানানো হয়। এছাড়া পরিবারের অভিযোগ, একটি মোবাইল নম্বর থেকে ফোন করে এ ঘটনায় কোনো ধরনের আইনগত ব্যবস্থা না নিতে বলা হয়েছে। লোহাগাড়া থানার পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ জানান, ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
5
কামরুল01883088084
লোহাগাড়া থানার সচেতন মহল বলেন দিনের পর দিন লোহাগাড়া থানার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে লোহাগাড়ায় কয়েক মাস যাবত চুরি, ডাকাতি ও কিশোর গ্যাং এর অপতৎপরতা বেড়েছে দিন দুপুরে হচ্ছে অপহরণ, এই বিষয়ে জানাযায়
লোহাগাড়ায় মো. রাশেদুল ইসলাম (৩০) নামে এক ব্যবসায়ীকে অপহরণ করার অভিযোগ উঠেছে। তিনি উপজেলার আধুনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মরা ডলুকুল এলাকার মো. সেলিমের পুত্র। অপহৃত ব্যবসায়ীর স্ত্রী উম্মে আয়মন ৪–৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে গতকাল বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, অপহৃত রাশেদুল ইসলাম পরিবার নিয়ে লোহাগাড়া পল্লী বিদ্যুৎ অফিসের কাছে একটি ভবনে ভাড়া বাসায় থাকেন। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে চট্টগ্রাম–কঙবাজার মহাসড়ক দিয়ে রিকশাযোগে বাসায় ফিরছিলেন তিনি। পথে সদর ইউনিয়নের জমিদার পাড়া এলাকায় পৌঁছালে একটি টেঙি তার রিকশাকে গতিরোধ করে। এ সময় টেঙি থেকে কয়েকজন অজ্ঞাতনামা লোক নেমে রিকশাচালককে মারধর করে। পরে ব্যবসায়ী রাশেদুল ইসলামকে তারা টেঙিতে তুলে নিয়ে যায়।
এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় ব্যবসায়ী রাশেদুল ইসলামকে ফিরে পাওয়ার আকুতি জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার। এতে তাকে দ্রুত উদ্ধারের দাবি জানানো হয়। এছাড়া পরিবারের অভিযোগ, একটি মোবাইল নম্বর থেকে ফোন করে এ ঘটনায় কোনো ধরনের আইনগত ব্যবস্থা না নিতে বলা হয়েছে।
লোহাগাড়া থানার পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ জানান, ব্যবসায়ীকে তুলে নেওয়ার ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।