1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
কটিয়াদী প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে ‘এমপির’ মতবিনিময় স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, হাইওয়ে পুলিশের সেপ্টেম্বর ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাজাপুরের পালট শরীফ বাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত লোহাগাড়া থানার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে চুরি ও ডাকাতির পাশাপাশি অপহরণ ও চিনতায় ৪৫তম বিসিএসে আনসার ক্যাডারে গেজেটেড হলেন দেবী চৌধুরাণী ডিগ্রি কলেজের কৃতী ছাত্র মোঃ আল-আমিন মিয়ারাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতকে মেধাক্রমে তৃতীয় স্থান অর্জনকারী আল-আমিনের সাফল্যে এলাকায় আনন্দ রাজপথ থেকে জনমনে আস্থার নাম মোস্তফা জামান আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী নূর মোহাম্মদ রাজিব খান, ‎ সিদ্দিকে আকবর (রা.) তাহফিজুল কোরআন মাদ্রাসায় ৯ হাফেজকে পাগড়ি প্রদান, পুরস্কৃত ৭২ শিক্ষার্থী বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

হাইওয়ে পুলিশের সেপ্টেম্বর ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ১ Time View
3

কামরুল ০১৮৮৩০৮৮০৮৪
আজ ১৫ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে হাইওয়ে পুলিশের সেপ্টেম্বর ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল আইজিপি জনাব ফারুক আহমেদ মহোদয়ের সভাপতিত্বে সকাল ১১:০০ ঘটিকায় হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন) ও অতিরিক্ত দায়িত্বে অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) জনাব মুনতাসিরুল ইসলাম, পিপিএম-এর সঞ্চালনায় আগস্ট ও সেপ্টেম্বর ২০২৬ এবং সেপ্টেম্বর ২০২৫ মাসের খাতওয়ারি ট্রাফিক অপরাধের তুলনামূলক প্রতিবেদন উপস্থাপন করা হয়।
সভায় মহাসড়কে ডাকাতি প্রতিরোধে জেলা পুলিশের সঙ্গে সমন্বয় জোরদার, জানমাল ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিতকরণে পেনাল কোড ১৮৬০ এর বিধান অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ, জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণ, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, যানজট নিরসন এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় হাইওয়ে পুলিশের সকল ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া রিজিয়নাল অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার এবং সকল থানা ও ফাঁড়ির অফিসার ইনচার্জগণ ভার্চুয়ালি সভায় অংশগ্রহণ করেন।
মহাসড়কে নিরাপত্তা জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026