৪৫তম বিসিএসে আনসার ক্যাডারে গেজেটেড হলেন দেবী চৌধুরাণী ডিগ্রি কলেজের কৃতী ছাত্র মোঃ আল-আমিন মিয়ারাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতকে মেধাক্রমে তৃতীয় স্থান অর্জনকারী আল-আমিনের সাফল্যে এলাকায় আনন্দ
Reporter Name
Update Time :
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
৪
Time View
৪৫তম বিসিএসে আনসার ক্যাডারে গেজেটেড হলেন দেবী চৌধুরাণী ডিগ্রি কলেজের কৃতী ছাত্র মোঃ আল-আমিন মিয়ারাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতকে মেধাক্রমে তৃতীয় স্থান অর্জনকারী আল-আমিনের সাফল্যে এলাকায় আনন্দ
মোঃজমির উদ্দিন পীরগাছা (রংপুর) প্রতিনিধি ৪৫তম বিসিএসে বাংলাদেশ আনসার ক্যাডারে গেজেটেড হয়েছেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর দেওডোবা গ্রামের কৃতী সন্তান মোঃ আল-আমিন মিয়া। তাঁর এ অর্জনে পরিবার, স্বজন, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে। মোঃ আল-আমিন মিয়ার শিক্ষাজীবন শুরু থেকেই সাফল্যমণ্ডিত। তিনি ২০১৪ সালে জহুরুল হাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ হন। পরবর্তী সময়ে ২০১৬ সালে দেবী চৌধুরাণী ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ ৪.৩৩ অর্জন করেন। উচ্চশিক্ষার জন্য তিনি ভর্তি হন দেশের অন্যতম স্বনামধন্য বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। ২০২০ সালে স্নাতক পরীক্ষায় ৩.৫০ সিজিপিএ অর্জনের পাশাপাশি বিভাগে মেধাক্রমে তৃতীয় স্থান অধিকার করেন তিনি। পরবর্তী সময়ে ২০২১ সালে একই বিভাগ থেকে থিসিস গ্রুপে ৩.৫৪ সিজিপিএ নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। শিক্ষাজীবনে ধারাবাহিক ভালো ফলাফল ও অধ্যবসায়ের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া আল-আমিনের এ অর্জন তাঁর দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। ৪৫তম বিসিএসের মাধ্যমে আনসার ক্যাডারে গেজেটেড হওয়ায় তাঁর কর্মজীবনে যুক্ত হলো নতুন এক অধ্যায়। একই সঙ্গে তাঁর এ সাফল্য এলাকার তরুণ প্রজন্মের কাছে উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জনের অনুপ্রেরণা হয়ে উঠতে পারে। গ্রামীণ জনপদ দেওডোবা থেকে দেশের সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ক্যাডার সার্ভিসে স্থান করে নেওয়ার এ অর্জন স্থানীয়ভাবে বিশেষ তাৎপর্য বহন করে। ব্যক্তিগত মেধা, অধ্যবসায় ও শিক্ষাজীবনের ধারাবাহিক সাফল্যের সমন্বয়ে আল-আমিনের এ পথচলা নিঃসোদ্ধন্দেহে তাঁর পরিবার ও নিজ এলাকার জন্য গর্বের বিষয়। মোঃ আল-আমিন মিয়ার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য, সততা ও নিষ্ঠার সঙ্গে দেশ ও মানুষের সেবায় অবদান রাখার প্রত্যাশা করছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।
6
মোঃজমির উদ্দিন পীরগাছা (রংপুর) প্রতিনিধি
৪৫তম বিসিএসে বাংলাদেশ আনসার ক্যাডারে গেজেটেড হয়েছেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ৩ নম্বর দেওডোবা গ্রামের কৃতী সন্তান মোঃ আল-আমিন মিয়া। তাঁর এ অর্জনে পরিবার, স্বজন, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি বিরাজ করছে।
মোঃ আল-আমিন মিয়ার শিক্ষাজীবন শুরু থেকেই সাফল্যমণ্ডিত। তিনি ২০১৪ সালে জহুরুল হাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জিপিএ ৫.০০ পেয়ে উত্তীর্ণ হন। পরবর্তী সময়ে ২০১৬ সালে দেবী চৌধুরাণী ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় জিপিএ ৪.৩৩ অর্জন করেন।
উচ্চশিক্ষার জন্য তিনি ভর্তি হন দেশের অন্যতম স্বনামধন্য বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে। ২০২০ সালে স্নাতক পরীক্ষায় ৩.৫০ সিজিপিএ অর্জনের পাশাপাশি বিভাগে মেধাক্রমে তৃতীয় স্থান অধিকার করেন তিনি। পরবর্তী সময়ে ২০২১ সালে একই বিভাগ থেকে থিসিস গ্রুপে ৩.৫৪ সিজিপিএ নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন।
শিক্ষাজীবনে ধারাবাহিক ভালো ফলাফল ও অধ্যবসায়ের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া আল-আমিনের এ অর্জন তাঁর দীর্ঘদিনের পরিশ্রমের স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। ৪৫তম বিসিএসের মাধ্যমে আনসার ক্যাডারে গেজেটেড হওয়ায় তাঁর কর্মজীবনে যুক্ত হলো নতুন এক অধ্যায়। একই সঙ্গে তাঁর এ সাফল্য এলাকার তরুণ প্রজন্মের কাছে উচ্চশিক্ষা ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জনের অনুপ্রেরণা হয়ে উঠতে পারে।
গ্রামীণ জনপদ দেওডোবা থেকে দেশের সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ক্যাডার সার্ভিসে স্থান করে নেওয়ার এ অর্জন স্থানীয়ভাবে বিশেষ তাৎপর্য বহন করে। ব্যক্তিগত মেধা, অধ্যবসায় ও শিক্ষাজীবনের ধারাবাহিক সাফল্যের সমন্বয়ে আল-আমিনের এ পথচলা নিঃসোদ্ধন্দেহে তাঁর পরিবার ও নিজ এলাকার জন্য গর্বের বিষয়।
মোঃ আল-আমিন মিয়ার ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য, সততা ও নিষ্ঠার সঙ্গে দেশ ও মানুষের সেবায় অবদান রাখার প্রত্যাশা করছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।