1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
কটিয়াদী প্রেসক্লাবের নবগঠিত কমিটির নেতৃবৃন্দের সাথে ‘এমপির’ মতবিনিময় স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, হাইওয়ে পুলিশের সেপ্টেম্বর ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাজাপুরের পালট শরীফ বাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত লোহাগাড়া থানার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে চুরি ও ডাকাতির পাশাপাশি অপহরণ ও চিনতায় ৪৫তম বিসিএসে আনসার ক্যাডারে গেজেটেড হলেন দেবী চৌধুরাণী ডিগ্রি কলেজের কৃতী ছাত্র মোঃ আল-আমিন মিয়ারাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতকে মেধাক্রমে তৃতীয় স্থান অর্জনকারী আল-আমিনের সাফল্যে এলাকায় আনন্দ রাজপথ থেকে জনমনে আস্থার নাম মোস্তফা জামান আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী নূর মোহাম্মদ রাজিব খান, ‎ সিদ্দিকে আকবর (রা.) তাহফিজুল কোরআন মাদ্রাসায় ৯ হাফেজকে পাগড়ি প্রদান, পুরস্কৃত ৭২ শিক্ষার্থী বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

গাইবান্ধায় দুর্গাপূজায় এসআরবি-১৩ এর বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৪ Time View
20

মোঃ রেজাদুল ইসলাম স্টাফ রিপোর্টার
গাইবান্ধায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলন করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।
আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে জেলা শহরের কালীবাড়ি মন্দিরে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এসআরবি-১৩ এর গাইবান্ধা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মোহা. রেজাউল হক।
তিনি জানান, আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হতে যাওয়া সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৬ নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে এসআরবি-১৩।
জেলার ৭টি উপজেলার মোট ৬৩২টি পূজামণ্ডপে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
পূজা চলাকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহল জোরদার করা হয়েছে। এসআরবির নিজস্ব কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় পূজা উদযাপন কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় রক্ষা করা হবে।
এছাড়া পূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা উসকানিমূলক তথ্য ছড়ানো প্রতিরোধে এসআরবির সাইবার মনিটরিং টিম ২৪ ঘণ্টা তৎপর থাকবে। কেউ অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে তা দ্রুত এসআরবিকে জানানোর অনুরোধ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে মন্দিরে পৌঁছালে মন্দির কর্তৃপক্ষ ও জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি মন্দির পরিদর্শন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026