1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
স্বী স্ত্রীর রমীমা মাদক ব্যবসা কালীগঞ্জে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, হাইওয়ে পুলিশের সেপ্টেম্বর ২০২৬ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রাজাপুরের পালট শরীফ বাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত লোহাগাড়া থানার আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে চুরি ও ডাকাতির পাশাপাশি অপহরণ ও চিনতায় ৪৫তম বিসিএসে আনসার ক্যাডারে গেজেটেড হলেন দেবী চৌধুরাণী ডিগ্রি কলেজের কৃতী ছাত্র মোঃ আল-আমিন মিয়ারাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতকে মেধাক্রমে তৃতীয় স্থান অর্জনকারী আল-আমিনের সাফল্যে এলাকায় আনন্দ রাজপথ থেকে জনমনে আস্থার নাম মোস্তফা জামান আসন্ন ইউপি নির্বাচনে মেম্বার পদে সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী নূর মোহাম্মদ রাজিব খান, ‎ সিদ্দিকে আকবর (রা.) তাহফিজুল কোরআন মাদ্রাসায় ৯ হাফেজকে পাগড়ি প্রদান, পুরস্কৃত ৭২ শিক্ষার্থী বীরগঞ্জে বাংলাদেশ স্বেচ্ছাসেবী সমাজ কল্যাণ পরিষদের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা ।

মঠবাড়িয়ায় মোমিনিয়া দাখিল মাদ্রাসায় জালিয়াতির মাধ্যমে সহকারি মৌলভী শিক্ষক নিয়োগের অভিযোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৬ Time View
8

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি :
পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার ১ং ওয়ার্ডে মোমিনিয়া দাখিল মাদ্রাসায় নিয়ম নীতি অনুসরণ না করে জালিয়াতির মাধ্যমে মাসউদুর রহমান নামে এক সহকারি মৌলভী শিক্ষক নিয়োগেের অভিযোগ উঠেছে। এ বিষয় জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দিয়েও কোন লাভ হয়নি।অভিযোগ পএ তদন্তকারী কর্মকর্তার গাফিলতির কারনে গত এক বছরেও তদন্তকার্য সম্পন্ন হয়নি।

অভিযোগ সূত্রে জানা গেছে, মোমিনিয়া দাখিল মাদ্রাসায় গত ২৭ নভেম্বর ২০১৪ ইং তারিখে সহকারি মৌলভী শিক্ষক নিয়োগে ততকালীন এসএমসির ও উপজেলা আঃলীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস এর নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে কোন নিয়ম নীতি অনুসরণ না করে জালিয়াতির মাধ্যমে দুই জন পরীক্ষার্থীর মধ্যে দ্বিতীয় স্থান অধিকারী মাসউদুর রহমান কে নম্বর ফর্দ পরিবর্তন করে প্রথম স্থান দেখিয়ে নিয়োগ দেওয়া হয়।মাদ্রাসা সুপারের আপওি থাকা সত্বেও পেশী শক্তির ভয় দেখিয়ে ওই নিয়োগ পএে তাকে স্বাক্ষর করাতে বাধ্য করেন। সহকারি শিক্ষক মাওলানা মাসউদুর রহমানের জাল জালিয়াতির বিষয়টি পিরোজপুর জেলা প্রশাসক বরাবরে ফিরোজ আহমেদ নামে অভিযোগ দায়ের করলে তিনি অভিযোগ পএটি মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবরে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। অতঃপর উপজেলা নির্বাহী অফিসার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশ প্রদান করলেও দীর্ঘ এক বছরেও তদন্ত সম্পন্ন হয়নি। অপরদিকে ওই শিক্ষকের এনটিআারসিএ সদন পএেও জালিয়াতির অভিযোগ ওঠেছে।

এ বিষয় অভিযুক্ত সহকারি শিক্ষক মৌলভী মাসউদুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। মোমিনিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা ওহিদুজ্জামান শাজাহান জানান, মাদ্রাসা কমিটির তৎকালীন সভাপতি আলহাজ্ব রফিউদ্দিন আহমেদ ফেরদৌস আমাকে ভয় ভীতি প্রদর্শন ও প্রভাব ওই নিয়োগ পএে আমার স্বাক্ষর নেন।

এ বিষয় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান,অভিযোগ পএ এখন পর্যন্ত হাতে পায়নি। কাগজ পেলে এক সপ্তাহের মধ্যে তদন্ত কার্য পরিচালনা করা হবে।

এবিষয়ে জানার জন্য মাদ্রাসা কমিটির তৎকালীন সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব রফিউদ্দিন আহমেদ ফেরদৌস এর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। যদি পরবর্তীতে যোগাযোগ করা যায় এবং তার বক্তব্য পাওয়া যায়। তাহলে প্রচার করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026