1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সকাল ১০:৪৪|

খেলার মাঠ থেকে কলমের যুদ্ধ- নিয়ামতপুরের পরিচিত মুখ সিরাজুল ইসলাম

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, জুন ২, ২০২৬,
  • 10 Time View
16

জাকির হোসেন
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি:
মাঠে বাঁশি হাতে ফুটবলারদের সুশৃঙ্খল রাখা, আর মাঠের বাইরে কলম হাতে সমাজের অসঙ্গতি তুলে ধরা—ভিন্নধর্মী দুটি রূপকে যিনি এক সুতোয় বেঁধেছেন, তিনি সিরাজুল ইসলাম। নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ক্রীড়া ও সাংবাদিকতা অঙ্গনে তিনি এক অত্যন্ত সুপরিচিত ও অনন্য নাম। তিনি একাধারে নওগাঁ জেলা রেফারি অ্যাসোসিয়েশনের একজন দক্ষ সদস্য এবং নিয়ামতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক।
পেশাগত ব্যস্ততার মাঝেও নিয়ামতপুর উপজেলার ক্রীড়ামোদী মানুষের কাছে সিরাজুল ইসলাম এক ভরসার প্রতীক। বিশেষ করে ঈদের আনন্দকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দিতে নিয়ামতপুরের প্রত্যন্ত অঞ্চলে প্রতি বছরই নানামুখী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। আর এই টুর্নামেন্টগুলোতে প্রধান ম্যাচ রেফারির গুরুদায়িত্ব পড়ে তাঁর কাঁধেই। তীব্র গরম কিংবা প্রতিকূল আবহাওয়া-যেকোনো পরিস্থিতিতেই অত্যন্ত দক্ষতা, নিরপেক্ষতা ও সুনামের সাথে তিনি বছরের পর বছর মাঠ পরিচালনা করে আসছেন। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, সিরাজুল ইসলামের বাঁশির সিদ্ধান্ত মাঠে সব দলই সানন্দে মেনে নেয়। তাঁর নিখুঁত রেফারিংয়ের কারণে যেকোনো হাইভোল্টেজ ম্যাচও শান্ত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।
সাংবাদিকতার মতো একটি দায়িত্বশীল ও ব্যস্ত পেশা সামলানোর পাশাপাশি খেলার মাঠের এই কঠিন দায়িত্ব পালন করা মোটেও সহজ নয়। এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ক্রীড়া সংগঠকরা বলেন,সিরাজুল ইসলাম আমাদের নিয়ামতপুরের গর্ব। সাংবাদিকতার টেবিলে তিনি যেমন আপসহীন, খেলার মাঠেও তেমনি কঠোর ও ন্যায়পরায়ণ। ঈদ আনন্দের ফুটবল ম্যাচগুলোতে তাঁর উপস্থিতি দর্শকদের বাড়তি আনন্দ দেয়।
নিজের এই পথচলা প্রসঙ্গে সিরাজুল ইসলাম বলেন, ছোটবেলা থেকেই স্কাউটের সাথে জড়িত থাকায় বাঁশি বাজানোর প্রতি একটা আলাদা শখ ছিল। মূলত সেখান থেকেই আগ্রহের সৃষ্টি। এরপর ২০১৯ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে রেফারিংয়ের ওপর প্রাতিষ্ঠানিক ট্রেনিং গ্রহণ করি।বর্তমানে তিনি নওগাঁ জেলার বিভিন্ন অঞ্চলসহ জেলার বাইরেও নিয়মিত সফলতার সাথে ম্যাচ পরিচালনা করছেন।
খেলার মাঠের পাশাপাশি জনপ্রিয় জাতীয় দৈনিক ‘আজকের পত্রিকা’র নিয়ামতপুর উপজেলা প্রতিনিধি হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন সিরাজুল ইসলাম। পেশাদার সাংবাদিকতা এবং মাঠের রেফারিং-দুই জায়গাতেই নিজের সততা ও দক্ষতার স্বাক্ষর রেখে চলা সিরাজুল ইসলাম নিয়ামতপুরের তরুণ প্রজন্মের কাছে এক অনন্য অনুপ্রেরণা। ভবিষ্যতে এই দুটি ক্ষেত্র নিয়েই আরও সফলভাবে এগিয়ে যেতে তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026