1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৭:১০|
Title :
নওগাঁর পোরশায় কাতকইল বিলপাড়া গ্রামে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ যুবকের মৃত্যু আমতলীতে খাল থেকে অজ্ঞাত পরিচয় যুবকের মরদেহ উদ্ধার দুই বাংলা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে মিষ্টি তুলতুল নেত্রকোনা সদর সিংহের বাংলা ইউনিয়ন’র চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মোখলেছুর রহমান খান খসরু নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়ে ত্রিশালে দুই শ্রমিকের করুণ মৃত্যু হাটহাজারীতে ইটভাটার মালিক চাঁদা না দেওয়ায় গাড়িতে গুলি জমি-সংক্রান্ত বিরোধের জেরে সাতক্ষীরা সদর বৈচানায় দা ও লোহার রডের হামলার অভিযোগে,থানায় মামলা ঈশা খাঁ মোড়ে সড়ক দুর্ঘটনা দুমড়ে-মুচড়ে গেল সিএনজি, আহত ৬ ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করবো, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী সাঘাটায় এলজিইডি’র রাস্তার কাজে শুভঙ্করের ফাঁকি

মাদারীপুরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, জুন ১, ২০২৬,
  • 67 Time View
80

সাব্বির আহমেদ,
মাদারীপুর জেলা প্রতিনিধি।।
মাদারীপুর শহরের পূর্ব রাস্তি এলাকায় ভাড়া বাসা থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা আলমগীর (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার(১ জুন) দিবাগত রাত ১২ টায় মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শহরের লঞ্চঘাট এলাকার বাসিন্দা আলমগীর গত ঈদুল আজহার দিন থেকে নিখোঁজ ছিলেন। তার মোবাইল ফোন বন্ধ থাকায় স্বজনরা খোঁজ নিতে পূর্ব রাস্তি এলাকার ভাড়া বাসায় যান। সেখানে গিয়ে তারা ঘরের দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পান। দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পাওয়ায় বিষয়টি সন্দেহজনক মনে হলে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় ঘরের দরজা ভেঙে আলমগীরকে অচেতন ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। পরে দ্রুত তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার গভীর রাতে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, আলমগীর দীর্ঘদিন ধরে বেকার ছিলেন। পারিবারিক কারণে স্ত্রীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় তিনি নিজ এলাকা ছেড়ে পূর্ব রাস্তি এলাকায় একা বসবাস করছিলেন।
ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026