1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| সকাল ৬:২১|
Title :
গাইবান্ধা জেলা ডিবি পুলিশের অভিযানে ২,২০০ কেজি জিরানী জব্দ, গ্রেপ্তার ২; মূল হোতা শাহিন পলাতক সাতকানিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, একই দিনে পৃথক দুটি জায়গায় দুই জনের মৃত্যু নকল দুধ তৈরির উপকরণসহ ভাঙ্গুড়ায় আটক ১ এক বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড ভাঙ্গুড়ায় বড়াল কিন্ডার গার্টেনের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও সনদ বিতরণ অনুষ্ঠান আনোয়ারাই বাসের হঠাৎ ব্রেক পিলের কারণে সড়ক দুর্ঘটনা ২ নারী নিহত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে কোন ভূমিকা নেই হাইওয়ে পুলিশের কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়াই, থানায় অভিযোগ চীনা গণমুক্তি ফৌজের (পিএলএ) ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন: বাংলাদেশ-চীন প্রতিরক্ষা সহযোগিতায় নতুন প্রত্যয় কুড়িগ্রামের ব্রহ্মপুত্র চরাঞ্চলে ভাসমান চিকিৎসা ক্যাম্প ও খাদ্যসামগ্রী বিতরণ নান্দাইলের চন্ডীপাশা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন সফল: পরবর্তী সময়ে আহ্বায়ক পদপ্রার্থী বিল্লাল হোসেন নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়।

নেত্রকোনা সদর সিংহের বাংলা ইউনিয়ন’র চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মোখলেছুর রহমান খান খসরু

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ২৯, ২০২৬,
  • 10 Time View
20

মো:কামরান হোসেন
বিশেষ প্রতিনিধি;
সময় যতই ঘনিয়ে আসছে স্থানীয় সরকার নির্বাচনী আলাপ আলোচনা গ্রাম বাংলার চায়ের টেবিলে ততই প্রানবন্ত হচ্ছে। সারা দেশে আসন্ন স্হানীয় সরকার নির্বাচন।স্হানীয় সরকার নির্বাচনের মধ্যে সব চেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হচ্ছে ইউপি নির্বাচন।
সারাদেশের ন্যায় নেত্রকোনা সদর উপজেলায় ও বইছে স্হানীয় সরকার নির্বাচনের হাওয়া। চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় এখন আলোচনার বিষয় স্হানীয় সরকার নির্বাচন নিয়ে।
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা.জাহেদ উর রহমান’র তথ্য মতে খুব দ্রুত সময়ে আগামী সেপ্টেম্বর -অক্টোবর থেকে স্হানীয় সরকার নির্বাচন শুরু হতে যাচ্ছে।
আসন্ন স্হানীয় সরকার নির্বাচনে নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা করেছেন জনগণ কর্তৃক মনোনীত মোঃ মোখলেছুর রহমান খান খসরু। খসরু নেত্রকোনা আন্তঃজেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং পাশাপাশি তিনি একজন প্রথম শ্রেনীর ঠিকাদার, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক নেত্রকোনা সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান নেত্রকোনা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ নেত্রকোনা, ঠিকাদারি ও বাস মালিক সমিতির নেতৃত্বের গুণাবলী ধরে রেখেও তিনি
বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করেন সদাসময়।
মোখলেছুর রহমান খান খসরু বলেন,মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য,মানুষের সুখে দুঃখে পাশে থাকা এটি কর্তব্য বলে আমি মনে করি।আমি শাষক হতে চাই না,জনগণের সেবা করতে চাই।ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সবসময় আমার ইউনিয়নের মানুষের স্বার্থকেই প্রাধান্য দিয়ে যাচ্ছি ।
স্বপ্ন,সম্ভাবনা,আর পরিবর্তনের অঙ্গীকার নিয়ে আমার ইউনিয়নের মানুষের গভীর ভালোবাসা থেকেই আমার পথচলা শুরু হয়েছে। আমি ন্যায়,অধিকার ও মানুষের মর্যাদার প্রশ্নে কখনো আপোষ করেনি এবং ভবিষ্যতেও করবো না।
মোখলেছুর রহমান খসরু আরও বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সবসময় বিশ্বাস করেছি—সবার আগে আমার সিংহের বাংলা ইউনিয়নের মানুষ কথা।
মানুষের কল্যাণ,উন্নয়ন এবং গণমানুষের স্বপ্ন পূরণই আমার অঙ্গীকার।ইউনিয়নের সার্বিক উন্নয়ন,জনসেবার মানোন্নয়ন এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমি সবসময় কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন,যদি বাংলা ইউনিয়নের জনগন আসন্ন ইউপি স্হানীয় সরকার নির্বাচনে আমাকে বিজয়ী করে তাদের পাশে থেকে সেবা করার সুযোগ করে দেয়,আমি ইউনিয়ন বাসীকে কথা দিচ্ছি ইউনিয়নের যত গুলো সেবা আছে সব সেবা বিনামূল্যে করে দিব।কোন সেবার জন্য কারো কাছ থেকে কেউ টাকা নিবে এ কাজ করতে দিব না। সকল প্রকার ভাতার কাজ ফ্রি করে দিব।মাদক,জুয়া,সন্ত্রাসবাদ সমূলে ধ্বংস করবো। সিংহের বাংলা ইউনিয়নকে রোল মডেল হিসাবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সিংহের বাংলা ইউনিয়ন বাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
স্থানীয় জনগণ,দল বল নির্বিশেষে সবার সাথে কথা বলে জানা যায়,মো: মোখলেছুর রহমান খান খসরু একজন সৎ,পরোপকারী,ক্লিন ইমেজের মানুষ তাই তারা আসন্ন ইউপি স্হানীয় সরকার নির্বাচনে সিংহের বাংলা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসাবে মোখলেছুর রহমান খান খসরু কে বিজয়ী করতে চায় ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026