1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৬:১৩|
Title :
বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা বাড়াতে বিএনপি নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বানঃ কালিয়াকৈরে আলোকিত পিচ্চি আব্বাস ১৮ মামলার আসামি গ্রেফতার দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন ও সম্মাননা স্মারক প্রদান মনোহরদীতে ঐতিহ্যবাহী কাছিটান খেলায় দর্শকদের ঢল, বিজয়ী খোটমোড়া দল গোবিন্দগঞ্জ উপজেলায় ২-৩ বছরের এক কন্যা শিশু উদ্ধার স্বজনদের খোঁজে পুলিশ ঝালকাঠির কীর্ত্তিপাশায় কৃষকদলের মতবিনিময় সভা কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই জুলাই শহীদ সাব্বির হোসেনের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিলেন- আলী আজম এমপি গোপালগঞ্জে জেলা জার্নালিস্ট ফেডারেশনের কার্যালয় উদ্বোধন সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে পাশে থাকার আশ্বাস এমপি ডা. কে এম বাবরের

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র চরাঞ্চলে ভাসমান চিকিৎসা ক্যাম্প ও খাদ্যসামগ্রী বিতরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬,
  • 42 Time View
54

মোখলেছুর রহমান, রাজিবপুর (কুড়িগ্রাম)
ব্রহ্মপুত্র নদ তীরবর্তী কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ভাসমান চিকিৎসা ক্যাম্প ও শুকনো খাবার বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং রিজুভা ওয়েলনেস।
বৃহস্পতিবার (৩০ জুলাই) চর রাজিবপুর উপজেলার কোদালকাটি ও মোহনগঞ্জ চরে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। ব্রহ্মপুত্র নদের তীরে ভাসমান চিকিৎসা ক্যাম্পে শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ব্যথা, হৃদরোগ, পেটের সমস্যা, চর্মরোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত মানুষের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ, বিনামূল্যে ওষুধ, চিকিৎসা উপকরণ এবং নারীদের জন্য স্যানিটারি সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি অসহায় পরিবারের মাঝে শুকনো খাবারও বিতরণ করা হয়।
চিকিৎসাসেবা পেয়ে চরাঞ্চলের মানুষ আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, নদীভাঙন, ঝড়-ঝঞ্ঝা, বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব ও নানা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে প্রতিনিয়ত সংগ্রাম করেও চিকিৎসা, শিক্ষা, বাসস্থানসহ মৌলিক নাগরিক সুবিধা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত রয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্স নটরডেমিয়ান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি ডা. শাকিল আরিফ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. দলিলুর রহমান, ট্রেজারার আসিফুর রহমান, রংপুর জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ডা. তাশিকুল ইসলাম, মেজর আবদুল্লাহ সায়মন, সিনিয়র সাংবাদিক আহমেদ সারোয়ার ভূঁইয়ান, সায়েদুল হাসান, এক্স নটরডেমিয়ান রুবাইয়্যাত রবীন, শুভংকর এবং স্থানীয় সংগঠক সাইফুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আয়োজকরা জানান, এই মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় আগামী ৩১ জুলাই ২০২৬ চিলমারী উপজেলার চর অষ্টমীতেও ভাসমান চিকিৎসা ক্যাম্প ও ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026