1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| রবিবার| রাত ৩:০৭|
Title :
ঈদগাঁও ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, অতিষ্ঠ ব্যবসায়ী-চালকরা ইউনাইটেড প্রেসক্লাব বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারীসহ ৪ জন গ্রেপ্তার নান্দনিক, আধুনিক ও জনবান্ধব ভাতগাঁও ইউনিয়ন গড়ার প্রত্যয় মো: সাজন মিয়া টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে চুরি করা মালামালসহ যুবক আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা রৌমারীতে বিজিবির অভিযানে আসামীবিহীন ২টি ভারতীয় গরু আটক রামেকে ৬২তম এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ, মানবিক ও নৈতিক চিকিৎসাসেবার আহ্বান ভূমিমন্ত্রী মিনুর ওসি জায়েদ নুরের নেতৃত্বে কতোয়ালিতে অভিযান গ্রেফতার-১৪ জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার।

দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন ও সম্মাননা স্মারক প্রদান

কালিগঞ্জ ব্যুরোঃ
  • Update Time : শুক্রবার, জুলাই ৩১, ২০২৬,
  • 15 Time View
28

কালিগঞ্জ ব্যুরোঃ দেশের ক্রীড়া প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা নতুনকুঁড়ি স্পোর্টস এর ১০০ মিটার দৌড়ে দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সম্মাননা স্মারক প্রদান করেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগ। শুক্রবার (৩১ জুলাই) বিকাল ৪ টায় জাকির হোসেনের পৈতৃক নিবাসে জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ক্রেস্ট প্রদান করেন ও শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, কালিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা সহকারি সেক্রেটারি ও উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম, তারালী ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল ওয়াজেদ, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি জামাল ফারুক, উপজেলা যুব বিভাগের অর্থ ও ক্রীড়া সম্পাদক রফিকুল ইসলাম রেজা, সমাজকল্যাণ সম্পাদক সিরাজুল ইসলাম, অফিস সম্পাদক শেখ নাজমুল হুদা, মিডিয়া ও আই টি সম্পাদক জাহাঙ্গীর আলম, তারবিয়াত বিভাগীয় সম্পাদক রাকিব আহমেদ, প্রচার সম্পাদক আব্দুর রহিম, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল আলম এবং তারালি ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ।
জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান দেশসেরা দৌড়বিদ কালিগঞ্জের কৃতি সন্তান জাকির হোসেন এর জন্য শুভ কামনা জানিয়ে তিনি বলেন, দেশের গন্ডি পেরিয়ে জাকির যেন বিশ্ব মাঝে আমাদের দেশকে প্রতিনিধিত্ব করতে পারে। জাকির জীবনের সকল পর্যায়ে সৃষ্টিকর্তাকে স্মরণ রেখে যেন তার জীবন পরিচালনা করতে পারে সেই দোয়া কামনা করেন।নতুন কুড়ি দেশ সেরা দৌড়বিদ জাকির হোসেন কালিগঞ্জ সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।সে কালিগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের কাকশিয়ালী গ্রামের বাসিন্দা। সে অলিম্পিক বিজযী স্পিন্টার হতে চাই। সে নতুন কুঁড়ি স্পোর্টস এ প্রধানমন্ত্রীর নিকট হতে স্বর্ণপদক ও নগদ অর্থ পুরস্কার লাভ করেছে।
ছবিঃ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামের পক্ষ থেকে দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে অভিনন্দন ও সম্মাননা স্মারক প্রদান।
কালিগঞ্জ ব্যুরো শেখ শরিফুল ইসলাম ০১৭৮০৫৬০৯৬০।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026