1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিদায় জানালেন চীফ হুইপ নূরুল ইসলাম মণি নোয়াখালী তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই পর্তুগালে বিশ্বনাথ অ্যাসোসিয়েশনের ১৮১ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা বাইজিদ এলাকায় ওসি ইফতেখার উদ্দিনের বিশেষ অভিযান, গাড়ি চোর চক্রের ০২ সদস্য গ্রেপ্তার সাজেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অবরোধকারীদের সংঘর্ষ নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম বন্ধের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ যশোর সদর সাব রেজিস্ট্রার কতৃক রেলগেট প.পাড়ায় নালিশী জমির তদন্ত প্রতিবেদন পেশ কিশোরগঞ্জে চেয়ারম্যান প্রার্থী হওয়া নিয়ে বিরোধ, সংঘর্ষে আহত ১৫ আশুগঞ্জ সার কারখানা ১৯ মাস ধরে বন্ধ, দৈনিক উৎপাদন ব্যাহত ৫ কোটি টাকার সার যশোরে ধোপাখোলা স.প্রা. বিদ্যালয়ের গাছের ডাল কেটে বিক্রির অভিযোগ

পটিয়ায় এপেক্স ক্লাবের বোর্ড সভা অনুষ্ঠিত,জেলা গভর্ণর ও জাতীয় সেবা পরিচালক পদে প্রার্থী অনুমোদন।

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
  • ৭৫ Time View
92

ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম: প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়ায় আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব পটিয়ার বোর্ড সভা বৃহস্পতিবার (২২ অক্টোবর) চট্টগ্রামের পটিয়ায় খুশবু ডাইন রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
ক্লাব সভাপতি এপেক্সিয়ান মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন ক্লাব সেক্রেটারি ও ডিনার নোটিশ এডিটর এপেক্সিয়ান মো. নাঈম উদ্দিন আলমদার।
সভায় উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের ন্যাশনাল সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান মো. লিয়াকত আলী, ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান মো. আরিফ খান (অন),জুনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং জেলা -৩ এর এডিটর এপেক্সিয়ান মোহাম্মদ আবু সাঈদ তালুকদার খোকন, ট্রেজারার এপেক্সিয়ান মো. আবদুল্লাহ ফারুক রবি, সেবা পরিচালক এপেক্সিয়ান মোঃ হাবিবুর রহমান (অন) এবং ক্লাব সদস্য এপেক্সিয়ান ঋতু নন্দী, এপেক্সিয়ান আরিফ হোসেন সবুজসহ প্রমুখ।
সভায় ক্লাবের আসন্ন বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে আয়োজন, আগামী ২৭ নভেম্বর অনুষ্ঠিতব্য এপেক্স বাংলাদেশ জেলা–৩ কনভেনশনে অংশগ্রহণ এবং ভবিষ্যৎ সার্ভিস প্রকল্প ও সমাজসেবামূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এ ছাড়া ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় ক্লাব বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, এপেক্স ক্লাব অব পটিয়ার ফাউন্ডার ও চার্টার সেক্রেটারি, সাবেক সভাপতি এবং ২০২৬ সালের ন্যাশনাল সার্ভিস ডিরেক্টর এপেক্সিয়ান মো. লিয়াকত আলীকে জেলা গভর্নর–৩ পদে নির্বাচনের জন্য ক্লাবের পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়।
একই সভায় ক্লাবের ফাউন্ডার ও চার্টার প্রেসিডেন্ট, সদ্য অতীত জেলা গভর্নর–৩ এবং ২০২৬ সালের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট কমিটির চেয়ারম্যান এপেক্সিয়ান সৈয়দ মিয়া হাসানকে ২০২৭ সালের ন্যাশনাল সার্ভিস ডিরেক্টর পদে নির্বাচনের জন্য ক্লাবের পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়।
সভায় উপস্থিত সদস্যরা এপেক্সের মূল আদর্শ—সেবা, নাগরিকত্ব ও সৌহার্দ্য—ধারণ করে ক্লাবের সাংগঠনিক কার্যক্রম ও সমাজসেবামূলক উদ্যোগ আরও সম্প্রসারণের প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026