কটিয়াদীতে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার সনাতন ধর্মাবলম্বী ২শ পরিবারের মধ্যে শাড়ি বিতরণ
Reporter Name
Update Time :
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
৪১
Time View
কটিয়াদীতে দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার সনাতন ধর্মাবলম্বী ২শ পরিবারের মধ্যে শাড়ি বিতরণ
আজাদ রহমান মিশর কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনের শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে সনাতন ধর্মাবলম্বী দুস্থ, দরিদ্র ও অসহায় ২০০ পরিবারের মধ্যে ২০০ শাড়ি বিতরণ করা হয়েছে। রোববার (১৮ অক্টোবর) বিকেলে কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনি আক্তার তারানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জাল হোসেন খাঁন দিলীপ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান স্বপন, শেখ জসিম উদ্দিন মেনু, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম জায়দুল, যুগ্ম সাধারন সম্পাদক মাহফুজুর রহমান মিটু. শফিকুল ইসলাম ফুলু, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব বিপ¬ব চন্দ্র রায় নিমাই প্রমূখ। এসময় সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিনসহ অতিথিবৃন্দ উপজেলার ৪৬ পূজামণ্ডপের মাধ্যমে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুস্থ, দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মধ্যে শাড়িগুলো পৌঁছে দেওয়া হয়। প্রতিটি মণ্ডপে চারটি করে শাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। এ বছর কটিয়াদী উপজেলায় মোট ২০০টি পরিবারের মধ্যে ২০০টি শাড়ি বিতরণ করা হয়েছে। উৎসবকে সামনে রেখে এ ধরনের সহায়তা দুস্থ ও অসচ্ছল পরিবারের সদস্যদের জন্য সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। ধর্মীয় উৎসবকে আনন্দমুখর করে তোলা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের মাধ্যমে শাড়ি বিতরণের ফলে একাধিক এলাকার অসচ্ছল পরিবার এ সহায়তার আওতায় এসেছে। প্রতিটি মণ্ডপে চারটি করে শাড়ি বরাদ্দ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সব মিলিয়ে ২০০টি পরিবারের জন্য ২০০টি শাড়ি বিতরণ করা হয়েছে।
53
আজাদ রহমান মিশর
কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধি:
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনের শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উপহার হিসেবে সনাতন ধর্মাবলম্বী দুস্থ, দরিদ্র ও অসহায় ২০০ পরিবারের মধ্যে ২০০ শাড়ি বিতরণ করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনি আক্তার তারানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কটিয়াদী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জাল হোসেন খাঁন দিলীপ, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান স্বপন, শেখ জসিম উদ্দিন মেনু, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম জায়দুল, যুগ্ম সাধারন সম্পাদক মাহফুজুর রহমান মিটু. শফিকুল ইসলাম ফুলু, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব বিপ¬ব চন্দ্র রায় নিমাই প্রমূখ।
এসময় সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিনসহ অতিথিবৃন্দ উপজেলার ৪৬ পূজামণ্ডপের মাধ্যমে শারদীয় দুর্গাপূজা
উদ্যাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুস্থ, দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর মধ্যে শাড়িগুলো পৌঁছে দেওয়া হয়। প্রতিটি মণ্ডপে চারটি করে শাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে। এ বছর কটিয়াদী উপজেলায় মোট ২০০টি পরিবারের মধ্যে ২০০টি শাড়ি বিতরণ করা হয়েছে। উৎসবকে সামনে রেখে এ ধরনের সহায়তা দুস্থ ও অসচ্ছল পরিবারের সদস্যদের জন্য সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। ধর্মীয় উৎসবকে আনন্দমুখর করে তোলা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের মাধ্যমে শাড়ি বিতরণের ফলে একাধিক এলাকার অসচ্ছল পরিবার এ সহায়তার আওতায় এসেছে। প্রতিটি মণ্ডপে চারটি করে শাড়ি বরাদ্দ দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সব মিলিয়ে ২০০টি পরিবারের জন্য ২০০টি শাড়ি বিতরণ করা হয়েছে।