ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ
Reporter Name
Update Time :
মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
৩
Time View
ফরিদগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের সৌজন্য সাক্ষাৎ
মোঃ এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ চাঁদপুর: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মো. মেহেদী হাসান (মানিক)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সোমবার (২৬ অক্টোবর) সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মাহমুদ হাসানের নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। সাক্ষাৎকালে সংগঠনটির চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সংগঠনটির সম্ভাবনাময় সামাজিক ও মানবিক কার্যক্রম আরও সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় করেন উপস্থিত ব্যক্তিরা। সংগঠনটির সদস্য মুহাম্মদ রিয়াদ মিজি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাঁদের বক্তব্য শোনেন এবং তরুণ প্রজন্মের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও ফলপ্রসূ করার লক্ষ্যে বিভিন্ন বাস্তবসম্মত দিকনির্দেশনা ও মূল্যবান পরামর্শ দেন। এ ছাড়া উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণদের সক্রিয় অংশগ্রহণ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাঁর দেওয়া পরামর্শ ও উৎসাহ সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনায় অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ। সাক্ষাৎ শেষে সংগঠনটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি আন্তরিক সময় প্রদান, মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে প্রশাসন ও তরুণ সমাজের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা। এ সময় সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আহমেদ ছাব্বির, মো. সাজ্জাদ হোসেন (ইমন), সোহেল পাটোয়ারী, ইসরাত জাহান জুতিসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
6
মোঃ এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ চাঁদপুর:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মো. মেহেদী হাসান (মানিক)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সোমবার (২৬ অক্টোবর) সংগঠনটির সাধারণ সম্পাদক মো. মাহমুদ হাসানের নেতৃত্বে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সাক্ষাৎকালে সংগঠনটির চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সংগঠনটির সম্ভাবনাময় সামাজিক ও মানবিক কার্যক্রম আরও সম্প্রসারণের বিষয়েও মতবিনিময় করেন উপস্থিত ব্যক্তিরা।
সংগঠনটির সদস্য মুহাম্মদ রিয়াদ মিজি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাঁদের বক্তব্য শোনেন এবং তরুণ প্রজন্মের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল, সুসংগঠিত ও ফলপ্রসূ করার লক্ষ্যে বিভিন্ন বাস্তবসম্মত দিকনির্দেশনা ও মূল্যবান পরামর্শ দেন।
এ ছাড়া উন্নয়নমূলক কর্মকাণ্ডে তরুণদের সক্রিয় অংশগ্রহণ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। তাঁর দেওয়া পরামর্শ ও উৎসাহ সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনায় অনুপ্রেরণা জোগাবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।
সাক্ষাৎ শেষে সংগঠনটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি আন্তরিক সময় প্রদান, মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। একই সঙ্গে প্রশাসন ও তরুণ সমাজের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, মানবিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
এ সময় সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আহমেদ ছাব্বির, মো. সাজ্জাদ হোসেন (ইমন), সোহেল পাটোয়ারী, ইসরাত জাহান জুতিসহ সংগঠনের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।