1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১:১৯|
Title :
বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা বাড়াতে বিএনপি নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বানঃ কালিয়াকৈরে আলোকিত পিচ্চি আব্বাস ১৮ মামলার আসামি গ্রেফতার দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন ও সম্মাননা স্মারক প্রদান মনোহরদীতে ঐতিহ্যবাহী কাছিটান খেলায় দর্শকদের ঢল, বিজয়ী খোটমোড়া দল গোবিন্দগঞ্জ উপজেলায় ২-৩ বছরের এক কন্যা শিশু উদ্ধার স্বজনদের খোঁজে পুলিশ ঝালকাঠির কীর্ত্তিপাশায় কৃষকদলের মতবিনিময় সভা কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই জুলাই শহীদ সাব্বির হোসেনের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিলেন- আলী আজম এমপি গোপালগঞ্জে জেলা জার্নালিস্ট ফেডারেশনের কার্যালয় উদ্বোধন সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে পাশে থাকার আশ্বাস এমপি ডা. কে এম বাবরের

মনোহরদীতে ঐতিহ্যবাহী কাছিটান খেলায় দর্শকদের ঢল, বিজয়ী খোটমোড়া দল

ওমর ফারুক: নরসিংদী
  • Update Time : শুক্রবার, জুলাই ৩১, ২০২৬,
  • 5 Time View
12

ওমর ফারুক: নরসিংদী

নরসিংদীর মনোহরদী উপজেলায় গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী লোকজ ক্রীড়া কাছিটান (রশিটান) প্রতিযোগিতার ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং হাজারো দর্শকের উপস্থিতিতে পুরো আয়োজন পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার গোতাশিয়া ইউনিয়নের খোটমোড়া উত্তরপাড়া মৌলভীবাড়ি যুব সংঘের উদ্যোগে খোটমোড়া মৌলভীবাড়ি মোড় সংলগ্ন মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে আশপাশের বিভিন্ন এলাকা থেকে নানা বয়সী মানুষ মাঠে জড়ো হন। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ হাজারো দর্শনার্থীর উপস্থিতিতে মাঠজুড়ে তৈরি হয় উৎসবের আমেজ।

খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে খোটমোড়া ও খোটমোড়া কোনাপাড়া দল। শক্তি, কৌশল ও সমন্বয়ের মনোমুগ্ধকর প্রদর্শনীতে দুই দলই দারুণ লড়াই উপহার দেয়। তবে শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে রশিটানে জয় তুলে নেয় খোটমোড়া দল। প্রতিটি রাউন্ডে দর্শকদের উল্লাস, করতালি ও উৎসাহ খেলোয়াড়দের বাড়তি অনুপ্রেরণা জোগায়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদুল্লাহ্ মাস্টার। মনোহরদী ডায়াবেটিস হাসপাতালের এমডি সাইফুল ইসলামের সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক আর টি মামুন আহমেদ।

প্রতিযোগিতার উদ্বোধন করেন গোতাশিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক কাজী মোস্তাক আহমেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন গোতাশিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির মোল্লা, প্রাইম ব্যাংক নরসিংদী শাখার সিনিয়র অফিসার তানভীর আহমেদ মানিক, যুবদল নেতা কাওসার আহমেদ ফোরকান, গোতাশিয়া ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক আবুল কালাম, গোতাশিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী মাসুম প্রধান, সাংবাদিক মো. মোবারক হোসেন, নজরুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

খেলা শেষে বিজয়ী খোটমোড়া দলের হাতে পুরস্কার হিসেবে একটি বড় খাসি (ছাগল) এবং রানার্সআপ খোটমোড়া কোনাপাড়া দলের হাতে একটি ছোট খাসি (ছাগল) তুলে দেওয়া হয়। পুরস্কার গ্রহণের সময় খেলোয়াড় ও সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

প্রতিযোগিতা পরিচালনা করেন কামাল হোসেন ও কে এম সালমান।

আয়োজকরা জানান, আধুনিক প্রযুক্তির যুগে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা ক্রমেই হারিয়ে যাচ্ছে। নতুন প্রজন্মের কাছে এসব লোকজ খেলাকে পরিচিত করে তোলা এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতেই প্রতিবছর এমন আয়োজন করা হয়। স্থানীয়রাও এ ধরনের আয়োজন নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026