1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
Welcome To Our Website... উপদেষ্টাগণ -- অ্যাডভোকেট মাহাবুবুজ্জামান চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস রেদওয়ান সি. সাংবাদিক খামরুল ইসলাম ----------------------------------------------- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান- সাংবাদিক, মোঃ আব্দুল রউফ প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান তারেক সহ সম্পাদক মো ফজলু মিয়া (LLB) অফিস- মতিঝিল প্যারা মাউন্ট হাইটস লেভেল- ৮ ইউনিট বি ৬৫/২/১/বক্স কালভার্ট রোড পুরানা পল্টন ঢাকা ১০০০ ফোন নাম্বার -০১৫৩১১৮৪৫২৬ ০১৬৩৭৪৪৮৩১৪ Gmail:mdrouf834@gmail.com Website: https//:dailybangladeshpatrika.Com

সাতকানিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, একই দিনে পৃথক দুটি জায়গায় দুই জনের মৃত্যু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৪৮ Time View
86

কামরুল০১৮৮৩০৮৮০৮৪
চট্টগ্রামের সাতকানিয়ায় হত্যাকাণ্ডের ঘটনায় সম্পৃক্ত চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার না করা দুঃখজনক। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ প্রকাশ করেছেন সাধারণ জনগণ।
উপজেলায় পৃথক দুটি জায়গায় দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো.ইউনুস নামের এক ব্যক্তি নিহত হয়েছেন এবং চরতী ইউনিয়ন থেকে মো.হাসান (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে সাতকানিয়ার চরতী ও ছদাহা ইউনিয়ন থেকে পৃথকভাবে মরদেহ দুটি উদ্ধার করা হয়। সাতকানিয়ার চরতী ইউনিয়নের পানি চরতী এলাকার একটি বিদ্যুৎ খুঁটির পাশ থেকে মো. হাসান (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হাসান একই উপজেলার নলুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড মরফলা এলাকার নুরুল কবিরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে স্থানীয় লোকজন বাড়ি থেকে বের হয়ে রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে সাতকানিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। গত কয়েক দিন ধরে নিহত ব্যক্তিকে ওই এলাকার বিভিন্ন স্থানে ঘোরাফেরা করতে দেখা গেছে। স্থানীয়দের ধারণা, তার মানসিক সমস্যা ছিল।
নিহতের মামা সাইফুদ্দিন জানান, তার ভাগিনার মানসিক সমস্যা ছিল এবং তার বাবা-মা কেউ বেঁচে নেই। এটি স্বাভাবিক মৃত্যু নাকি অন্য কিছু, তা নিয়ে ধোঁয়াশা কাটছে না।
এ বিষয়ে সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও আইনি প্রক্রিয়া শেষে মৃত্যুর আসল রহস্য জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
অপরদিকে, সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মো. ইউনুস (পিতা: মৃত ফজল করিম) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ছদাহা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ওই বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন ইউনুসের ওপর অতর্কিত হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
নিহত মো. ইউনুস ছদাহা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা ছিলেন। এই ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে সাতকানিয়া থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান,উপজেলার পৃথক দুটি স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চরতী ইউনিয়নের পানি চরতী এলাকা থেকে উদ্ধার হওয়া মো. হাসানের শরীরে আঘাতের কোনো স্পষ্ট চিহ্ন পাওয়া যায়নি। তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন বলে পরিবার জানিয়েছে।
অন্যদিকে, ছদাহা ইউনিয়নে জায়গা-জমির বিরোধের জেরে একজনের মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026