1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
আনিসুল হকের মুক্তির দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়ক অবরোধ কুলিয়ারচরে দুই ট্রাকের সংঘর্ষ, দুমড়েমুচড়ে যাওয়া গাড়িতে দেড় ঘণ্টা আটকে চালক কালীগঞ্জে অনলাইন ক্যাসিনো জুয়া খেলার অভিযোগে গ্রেপ্তার ৭, হাতীবান্ধায় অভিযান চান সচেতন মহল ধর্মপাশা উপজেলায় প্রান্তিক কৃষকদের কৃষি ও বিভিন্ন তথ্যসেবা প্রাপ্তিতে সমন্বয় সভা অনুষ্ঠিত। নবীনগরে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান জামালগঞ্জ উত্তর ইউনিয়নে কারিতাস বাংলাদেশের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত। নওগাঁর পোরশায় থ্রাইভিং প্রকল্পের বেইজলাইন ও এফজিডি তথ্য নিয়ে মতবিনিময়। সিএমপি)তে পাঁচলাইশ ও পাহাড়তলী থানার যৌথ অভিযানে চোরাই ড্রাম ট্রাকসহ গ্রেফতার হারানো বিজ্ঞপ্তি হারানো বিজ্ঞপ্তি হারানো বিজ্ঞপ্তি নোয়াখালী বেগমগঞ্জে বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

জামালগঞ্জ উত্তর ইউনিয়নে কারিতাস বাংলাদেশের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
  • ৭ Time View
14

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ প্রতিনিধি।

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ৬নং জামালগঞ্জ উত্তর ইউনিয়নে কারিতাস বাংলাদেশের উদ্যোগে ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি (UDMC)-এর এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন ৬নং জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হানিফ মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলার ELSRP প্রকল্পের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মিঃ স্বপন নায়েক।
সভাটি সঞ্চালনা করেন কারিতাস বাংলাদেশের মাঠ সহায়ক কল্যাণ ব্রত তালুকদার। সভা আয়োজনে সহযোগিতা করেন আমির হোসেন হৃদয় ও নিশা রানী দাস। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোশারফ হোসেন, ইউপি সদস্য কামাল আহমদ, জামাল হোসেনসহ ইউনিয়নের সকল ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ। এছাড়াও বিভিন্ন গ্রামের কারিতাস বাংলাদেশের কৃষক মাঠ স্কুলের সভাপতিরা সভায় অংশগ্রহণ করেন।
সভায় ইউনিয়নের দুর্যোগ ঝুঁকি মোকাবিলা, দুর্যোগকালীন প্রস্তুতি, স্থানীয় পর্যায়ে সক্ষমতা বৃদ্ধি এবং দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বিশেষ অতিথির বক্তব্যে জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মিঃ স্বপন নায়েক বলেন, ৬নং জামালগঞ্জ উত্তর ইউনিয়নের যেসব গ্রামে এখনো কারিতাস বাংলাদেশ কার্যক্রম পরিচালনা করেনি, সেসব গ্রামে কাজ করার যথেষ্ট সুযোগ রয়েছে। তিনি ভবিষ্যতে নতুন প্রকল্প গ্রহণের মাধ্যমে ওই গ্রামগুলোতে কারিতাস বাংলাদেশের উন্নয়নমূলক কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান। সভায় উপস্থিত জনপ্রতিনিধি ও কৃষক মাঠ স্কুলের সভাপতিরা দুর্যোগ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয় পর্যায়ে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, প্রস্তুতি জোরদার এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতা উন্নয়নে এ ধরনের সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026