
তহমিদার রহমান মিলন
নীলফামারী প্রতিনিধি:
বিএনপি’র চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি সফল করার লক্ষ্যে নীলফামারীর জলঢাকায় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদের বিশেষ নির্দেশনায় জলঢাকা উপজেলা জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে আজ (শনিবার) বিকালে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ও শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ করা হয়।শনিবার বিকাল ৩টার সময় জলঢাকা জিরো পয়েন্ট মোড়ে উপজেলা কৃষক দলের সভাপতি,জনাব আমজাদ হোসেন-এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সংসদের সহ- সাধারণ সম্পাদক ও রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক ইনসান আলম,
বিশেষ অতিথিঃ নীলফামারী জেলা কৃষক দলের আহবায়ক,মগ্নি মাসুদুল আলম দুলাল,সদস্য সচীব ওলিউর রহমান,এছাড়াও জেলা কমিটির সদস্য ফরহানুল হক,জলঢাকা উপজেলা কৃষক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক শাহিন চৌধুরী আমন্তিত অতিথি,রশিদুল ইসলাম বাঙ্গালি সদস্য জেলা বিএনপি। আরো উপস্হিত ছিলেন শহিনুর হক বাবু,সদস্য সচীব জাতীয়তাবাদী যুবদল, জলঢাকা উপজেলা শাখা। ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন।কর্মসূচি উদ্বোধনকালে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং দেশের পরিবেশের ভারসাম্য রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণা একটি যুগান্তকারী পদক্ষেপ। কেন্দ্রীয় সংসদের নির্দেশক্রমে জলঢাকা উপজেলা কৃষক দল এই লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ ও রোপণ কার্যক্রম অব্যাহত রাখবে।অনুষ্ঠানে উপস্থিত সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষকে অন্তত ৩টি করে গাছ লাগান এবং সেগুলোর সঠিক পরিচর্যা করার আহ্বান জানান।
তহমিদার রহমান মিলন
নীলফামারী প্রতিনিধিঃ
২৫/৭/২০২৬ খ্রিঃ