1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১১:০৩|
Title :
শার্শার বাগআঁচড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় যুবক নিহত। গোবিন্দগঞ্জে ইয়াবা সেবনের দায়ে দুইজনের এক মাসের কারাদণ্ড রাজশাহীতে উদ্ধারকৃত ৫০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নওগাঁয় জলবায়ু পরিবর্তন পরিবেশের অবক্ষয় ও মানবাধিকার বিষয়ে সাংবাদিকদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ নগ্ন ভিডিও ফেসবুকে পোষ্ট করায় আত্মহত্যা করেন মা-মেয়ে পার্বতীপুরে ১৫ হাজার ৫৭৬ যৌন উত্তেজক সিরাপসহ গ্রেপ্তার-৩ বায়জিদ থানার দূর্দষ অভিযানে ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেফতার কারিতাস বাংলাদেশ কেন্দ্রীয় অফিস থেকে এবং সিলেট ডায়োসিসের মহামান্য বিশপ ও আঞ্চলিক পরিচালকসহ জামালগঞ্জে পরিদর্শন। ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন।

আর কত সড়ক দুর্ঘটনা হলে বোয়ালখালী ট্রাফিক বিভাগের ঘুম ভাংবে

Reporter Name
  • Update Time : বুধবার, জুলাই ১, ২০২৬,
  • 84 Time View
136

কামরুল ০১৮৮৩০৮৮০৮৪
যারা সড়ক বিভাগের নিরাপত্তা দেওয়ার নামে সরকার থেকে বেতন সহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিচ্ছে তাদের নিকট সাধারণ মানুষের প্রশ্ন বোয়ালখালী সড়কে প্রতিদিন যেভাবে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত হচ্ছে এতে করে প্রশ্ন জাগে বোয়ালখালী সড়কে আর কত লাশ দেখলে বোয়ালখালী সড়কের নিরাপত্তা নিশ্চিত করতে যারা দায়িত্ব পালন করছেন তাদের ঘুম ভাঙ্গাবে। বিস্তারিত জানতে গিয়ে জানাযায় চট্টগ্রাম বোয়ালখালী সড়কে অবৈধ বালুবাহী ট্রাকের দাপটে বাড়ছে প্রাণহানি
বোয়ালখালী
চট্টগ্রামের বোয়ালখালীর কালুরঘাট–ভাণ্ডালজুড়ি সড়কে অবৈধ বালুবাহী ট্রাকের বেপরোয়া চলাচলে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি উদ্বেগজনকভাবে বেড়েছে। সর্বশেষ কধুরখীল জামতল এলাকায় বালুবাহী ট্রাকের সঙ্গে দুর্ঘটনায় এক তরুণ নিহত হন, আহত হন আরও একজন।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের অভিযান চলমান থাকলেও একটি প্রভাবশালী মহলের ইশারায় অবৈধ বালু মজুদ ও ট্রাক চলাচল বন্ধ হচ্ছে না। ফলে সড়কটি দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
এলাকাবাসীর দাবি, অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িত প্রভাবশালীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, সড়কের পাশে বালু মজুদ উচ্ছেদ এবং ঝুঁকিপূর্ণ ট্রাক চলাচলে কার্যকর নিয়ন্ত্রণ নিশ্চিত করা হোক, যাতে আর কোনো প্রাণ ঝরে না। প্রশাসনের অভিযান চললেও একটি প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় অবৈধ বালু পরিবহন ও মজুদ বন্ধ হচ্ছে না। তাই সড়কটিতে কার্যকর নিয়ন্ত্রণ ও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026