1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শুক্রবার| রাত ৪:১৯|
Title :
গাইবান্ধা জেলা ডিবি পুলিশের অভিযানে ২,২০০ কেজি জিরানী জব্দ, গ্রেপ্তার ২; মূল হোতা শাহিন পলাতক সাতকানিয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, একই দিনে পৃথক দুটি জায়গায় দুই জনের মৃত্যু নকল দুধ তৈরির উপকরণসহ ভাঙ্গুড়ায় আটক ১ এক বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা অর্থদণ্ড ভাঙ্গুড়ায় বড়াল কিন্ডার গার্টেনের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও সনদ বিতরণ অনুষ্ঠান আনোয়ারাই বাসের হঠাৎ ব্রেক পিলের কারণে সড়ক দুর্ঘটনা ২ নারী নিহত ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট নিরসনে কোন ভূমিকা নেই হাইওয়ে পুলিশের কালিয়াকৈরে ইন্টারনেট লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, দুই হাত হারালেন তরুণ সোহান হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে লড়াই, থানায় অভিযোগ চীনা গণমুক্তি ফৌজের (পিএলএ) ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন: বাংলাদেশ-চীন প্রতিরক্ষা সহযোগিতায় নতুন প্রত্যয় কুড়িগ্রামের ব্রহ্মপুত্র চরাঞ্চলে ভাসমান চিকিৎসা ক্যাম্প ও খাদ্যসামগ্রী বিতরণ নান্দাইলের চন্ডীপাশা ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলন সফল: পরবর্তী সময়ে আহ্বায়ক পদপ্রার্থী বিল্লাল হোসেন নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময়।

আনোয়ারাই বাসের হঠাৎ ব্রেক পিলের কারণে সড়ক দুর্ঘটনা ২ নারী নিহত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬,
  • 18 Time View
27

কামরুল০১৮৮৩০৮৮০৮৪
চট্টগ্রামের আনোয়ারায় হঠাৎ একটি যাত্রীবাহী বাসের ব্রেক পিলের কারণে একটি সিএনজিচালিত অটোরিকশায় ধাক্কা লেগে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে এ ঘটনায় দুই নারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার টানেল সংযোগ চত্বরে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পলি দত্ত (৩০) ও ইফা শীল (৪০)। পলি দত্ত উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিউরি এলাকার রমিজ মেম্বারের বাড়ির বাসিন্দা। তার স্বামীর নাম কাজল দত্ত। তিনি দুই সন্তানের জননী ইফা শীল একই এলাকার শিমুল শীলের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা ও টি আই ওয়াসিম জানান হঠাৎ বাসের ব্রেক পিলের কারণে সিএনজি অটোরিকশায় ধাক্কা লেগে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে এতে করে দুই নারী নিহত হয়, এই যাত্রীবাহী বাস টানেল সড়ক থেকে বের হতে গিয়ে টানেল চত্বরে থাকা কয়েকটি সিএনজিচালিত অটোরিকশাতে ধাক্কা লেগে সড়কের পাশে আব্দুল মান্নানের চায়ের দোকানে ঢুকে যায়।
এতে সিএনজি দূমড়েমুসড়ে যায় এবং সিএনজিচালক ও যাত্রীরা গুরুতর আহত হন। স্থানীয়দের সহযোগিতা নিয়ে টিআই ওয়াসিমের নেতৃত্বে আহতদের দ্রুত উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দুই নারীর মৃত্যু হয় এবং বাকি আহতদের চমেক হাসপাতালে পাঠানো হয়।
আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগে দুই নারীর মৃত্যু হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বাকিদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
এ বিষয়ে আনোয়ারা থানার ট্রাফিক বিভাগের টিআই ওয়াসিম জানান, সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুর হয়েছে বাকিদের চমেক হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026