1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৯:০৮|
Title :
বাঁশখালীতে সংঘর্ষের ঘটনায় পুলিশের তাৎক্ষণিক পদক্ষেপ; জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত শ্রীনগরে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা বাড়াতে বিএনপি নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বানঃ কালিয়াকৈরে আলোকিত পিচ্চি আব্বাস ১৮ মামলার আসামি গ্রেফতার দেশসেরা স্প্রিন্টার জাকির হোসেনকে জামায়াতের পক্ষ থেকে অভিনন্দন ও সম্মাননা স্মারক প্রদান মনোহরদীতে ঐতিহ্যবাহী কাছিটান খেলায় দর্শকদের ঢল, বিজয়ী খোটমোড়া দল গোবিন্দগঞ্জ উপজেলায় ২-৩ বছরের এক কন্যা শিশু উদ্ধার স্বজনদের খোঁজে পুলিশ ঝালকাঠির কীর্ত্তিপাশায় কৃষকদলের মতবিনিময় সভা কালিয়াকৈরে চন্দ্রা-টিকেটের নামে প্রকাশ্য ডাকাতি,দালালের রাজত্ব- ক্ষুব্ধ যাত্রীরা,দেখার মত কেউ নেই জুলাই শহীদ সাব্বির হোসেনের কবর জিয়ারত ও পরিবারের খোঁজখবর নিলেন- আলী আজম এমপি গোপালগঞ্জে জেলা জার্নালিস্ট ফেডারেশনের কার্যালয় উদ্বোধন সাংবাদিকদের ঐক্য ও পেশাগত উন্নয়নে পাশে থাকার আশ্বাস এমপি ডা. কে এম বাবরের

কল্যাণী চেয়ারম্যান পদে আলোচনার কেন্দ্রে হারুন-অর-রশিদ বাবু, বিনামূল্যে জনসেবার প্রতিশ্রুতি

Reporter Name
  • Update Time : শনিবার, জুলাই ১১, ২০২৬,
  • 37 Time View
70

মোঃ জমির উদ্দিন,
পীরগাছা (রংপুর) প্রতিনিধি
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে দেশজুড়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এরই ধারাবাহিকতায় রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নেও বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। চায়ের দোকান থেকে শুরু করে হাট-বাজার ও জনসমাগমস্থলগুলোতে এখন আলোচনার প্রধান বিষয় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন।
সম্ভাব্য এ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে আলোচনায় এসেছেন কল্যাণী ইউনিয়নের সাংবাদিক হারুন -অর-রশিদ বাবু ।
স্থানীয়দের কাছে তিনি একজন জনবান্ধব ও পরোপকারী ব্যক্তি হিসেবে পরিচিত। তিনি জনপ্রিয় জনপ্রতিনিধি মোঃ আবুল কাশেম পুত্র। দীর্ঘদিন ধরে ইউনিয়নের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন তিনি।
হারুন -অর-রশিদ বাবু বলেন, “মানুষের সুখে-দুঃখে পাশে থাকা আমাদের পারিবারিক ঐতিহ্য। ইউনিয়নের জনগণে অতীতে আমাকে সাংবাদিক সেবা করার সুযোগ দিয়েছেন। আমি সেই আস্থার প্রতিদান দিতে চাই।”
তিনি আরও বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, মানুষের সেবার জন্য কাজ করতে চাই। ন্যায়, অধিকার ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠায় অতীতেও আপস করিনি, ভবিষ্যতেও করবো না। ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের বিভিন্ন নাগরিক সেবা বিনামূল্যে দেওয়ার অঙ্গীকার করে তিনি বলেন, “কোনো সেবার জন্য জনগণকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে না। সকল ধরনের ভাতা কার্যক্রম স্বচ্ছ ও বিনামূল্যে সম্পন্ন করা হবে। আমি কল্যাণী ইউনিয়নকে পীরগাছা উপজেলার একটি রোল মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে তার এ ঘোষণাকে ঘিরে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় জনগণের সঙ্গে কথা বলে জানা যায়, দল-মত নির্বিশেষে অনেকেই হারুন -অর-রশিদ বাবু একজন সৎ, কর্মঠ ও জনবান্ধব ব্যক্তি হিসেবে মূল্যায়ন করেন।
স্থানীয়দের মতে, হারুন- অর-রশিদ বাবু তিনি ইউনিয়নের মানুষের বিভিন্ন সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা পালন করেছেন। এ কারণে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাকে শক্তিশালী প্রার্থী হিসেবে দেখছেন অনেকেই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026