1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
Welcome To Our Website... উপদেষ্টাগণ -- অ্যাডভোকেট মাহাবুবুজ্জামান চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন অ্যাডভোকেট আব্দুল কুদ্দুস রেদওয়ান সি. সাংবাদিক খামরুল ইসলাম ----------------------------------------------- প্রতিষ্ঠাতা চেয়ারম্যান- সাংবাদিক, মোঃ আব্দুল রউফ প্রকাশক ও সম্পাদক মিজানুর রহমান তারেক সহ সম্পাদক মো ফজলু মিয়া (LLB) অফিস- মতিঝিল প্যারা মাউন্ট হাইটস লেভেল- ৮ ইউনিট বি ৬৫/২/১/বক্স কালভার্ট রোড পুরানা পল্টন ঢাকা ১০০০ ফোন নাম্বার -০১৫৩১১৮৪৫২৬ ০১৬৩৭৪৪৮৩১৪ Gmail:mdrouf834@gmail.com Website: https//:dailybangladeshpatrika.Com

হাটহাজারীতে ইটভাটার মালিক চাঁদা না দেওয়ায় গাড়িতে গুলি

Reporter Name
  • Update Time : বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ১২২ Time View
168

কামরুল০১৮৮৩০৮৮০৮৪
চট্টগ্রামের হাটহাজারীতে এক ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি আঞ্চলিক মহাসড়কের হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের ইছাপুর বাজারসংলগ্ন চারা বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
বুধবার (২৯ জুলাই) হাটহাজারী থানায় মামলা দায়ের করা হয়েছে।
হামলার শিকার ব্যবসায়ী এস এম শহীদুল্লাহ। তিনি রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ওয়াহেদীখীল এলাকার বাসিন্দা এবং বিএনপি নেতা এস এম শফির ছেলে। রাউজান এলাকায় তার একাধিক ইটভাটার ব্যবসা রয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, ব্যবসায়িক কাজ শেষে মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগর থেকে জিপ চালিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন শহীদুল্লাহ। পথিমধ্যে ইছাপুর বাজারের চারা বটতলা এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে থাকা কয়েকজন দুর্বৃত্ত তার গাড়ির আটকাতে ইটপাটকেল নিক্ষেপ করে। গাড়ি আটকাতে ব্যর্থ হয়ে তারা গাড়ি লক্ষ্য করে পরপর চারটি গুলি ছোড়ে। গুলির শব্দে আশপাশের স্থানীয় লোকজন ঘটনাস্থলের দিকে ছুটে এলে হামলাকারীরা দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ব্যবসায়ী এস এম শহীদুল্লাহ বলেন, সম্প্রতি একাধিকবার তাকে লক্ষ্য করে হামলার চেষ্টা হয়েছে। তার ভাষ্য, ইটভাটার ব্যবসাকে কেন্দ্র করেই একটি সন্ত্রাসী চক্র দীর্ঘদিন ধরে তাকে টার্গেট করে আসছে। এর আগেও তার বাড়িঘরে হামলার ঘটনাও ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।
এ ঘটনায় শহীদুল্লাহ রনি অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হাটহাজারী থানায় মামলা করেছেন। মামলায় তিনি অভিযোগ করেছেন, আমান বাজার এলাকার বাসা থেকে রাতে রাউজানের গ্রামের বাড়িতে যাওয়ার পথে ১০ থেকে ১২ জন ‘অজ্ঞাতনামা সন্ত্রাসী’ তার গাড়িতে হামলা চালিয়ে গুলি করে। তিনি মামলায় ডাকাতি ও হত্যাচেষ্টার অভিযোগও এনেছেন।
এ বিষয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ বলেন, ‘চলন্ত একটি গাড়িকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026