1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
এই দুই মহামানব ও হুজুরের সুযোগ্য ওয়ারিশদের কারণে এখনো জারি রয়েছে সীরাত মাহফিল রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় জেডি মদ জব্দ আকমল আলীতে জুয়ার আস্তানায় ওসি মোঃ আতিকুর রহমানের অভিযান দুর্ভোগের সড়কে উন্নয়নের ছোঁয়া, বদলে যাবে দুই উপজেলার চিত্র ‎ আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় ৮০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার। নড়াইলে মারকাযুল কোরআন মাদরাসার ছাত্রের মৃত্যু তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন‍্য গ্রেপ্তার স্কুলের দায়িত্ব ফেলে গরুর হাটে ব্যবসা, অফিস সহায়কের বিরুদ্ধে স্কুলে না থাকার অভিযোগ বিশেষ সভায় বিভাগীয় কমিশনার : রাজশাহী বিভাগে সারের কোনো ঘাটতি নেই গৌরীপুর পূর্বের মামলা মিমাংসার পর ফেরার মারামারি আহত ৪ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত

বদলগাছীতে বহিষ্কারকৃত কৃষক দলের সাধারণ সম্পাদক ছুরিকাঘাত করলেন বিএনপির প্রচার সম্পাদক কে।

Reporter Name
  • Update Time : Monday, August 24, 2026,
  • 21 Time View
49

২৪/০৮/২৬ইং,
মোঃ মাহফুজুল ইসলাম  
নওগাঁ জেলা প্রতিনিধি ।
নওগাঁর বদলগাছী উপজেলার গোঁবরচাপা মোড়ে ট্রাক শ্রমিক ইউনিয়নের ঘর ব্যবহারকে কেন্দ্র করে সংঘর্ষের সময় উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান গিটারকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে মথুরাপুর ইউনিয়ন কৃষক দলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক সুজাউল ইসলামের বিরুদ্ধে। গত রবিবার (২৩শে আগস্ট)  বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় শাহীন নামে আরও একজন আহত হন।
আহত আবু রায়হান গিটারকে প্রথমে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গোঁবরচাপা মোড়ে শ্রমিক ইউনিয়নের ঘর ব্যবহারকে কেন্দ্র করে সম্প্রতি এলাকায় উত্তেজনা তৈরি হয়। অভিযোগ রয়েছে, সুজাউল ইসলাম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লোকজনকে নিয়ে ওই ঘর ব্যবহার করছিলেন। এতে স্থানীয় লোকজন বাধা দিলে পরিস্থিতি অস্থিতিশীল হয়ে ওঠে।
একপর্যায়ে স্থানীয়দের সঙ্গে সুজাউল ইসলামের লোকজনের মারামারি শুরু হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন আবু রায়হান গিটার। তখন তাঁকে লক্ষ্য করে সুজাউল ইসলাম ছুরিকাঘাত করেন বলে অভিযোগ। আবু রায়হান গিটারকে বাঁচাতে গিয়ে শাহীন নামে এক যুবক আহত হন।
ঘটনার পর স্থানীয় জনতা সুজাউলকে মারধর করলে তিনিও আহত হন। পরে তিনি বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
ছুরিকাঘাতের পর আবু রায়হান গিটার আহত অবস্থায় পড়ে থাকলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে পরিবারের সদস্যরা তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেন।
অভিযুক্ত সুজাউল ইসলামের ব্যবহৃত মুঠোফোনে যোগাযোগ করা হলে তার ছেলে সিয়াম ফোন রিসিভ করেন। তিনি বলেন, আমার বাবা গত চার বছর ধরে গোঁবরচাপা মোড়ে ট্রাক শ্রমিক ইউনিয়নের একটি ঘর ব্যবহার করে আসছেন। সেই ঘর এখন আমার বাবাকে ব্যবহার করতে দিচ্ছেন না গিটার চাচার লোকজন। ওই ঘরটিতে আওয়ামী লীগের লোকজন বসে। এই নিয়ে মারামারি হয়েছে গত রবিবারে (২৩শে আগস্ট) বিকালে। এর বেশি কিছু আমি জানি না।
উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান গিটার বলেন, ট্রাক শ্রমিক ইউনিয়নের ঘর ব্যবহার করা নিয়ে দু পক্ষের মধ্যে গন্ডগোল হচ্ছে। আমি দুপক্ষের মধ্যে সমঝোতা করতে চেষ্টা করি। এক পর্যায়ে সুজাউল ইসলাম আমাকে ছুরিকাঘাত করে।
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান নাহিদ বলেন, ‘আবু রায়হান গিটারের বুকের ক্ষত অনেক গভীর ছিল। প্রচুর রক্ত বের হচ্ছিল। পরীক্ষার জন্য যেসব যন্ত্রপাতি দরকার, আমাদের এখানে তা না থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমি এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026