1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
শ্রীপুরে বনভূমি রেজিস্ট্রির অভিযোগ অস্বীকার, তথ্য যাচাই করেই দলিল সম্পাদন পীরগাছায় এক যুবককে মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন ‎বাগেরহাটে বজ্রপাতে দুই সহোদর কৃষকের মর্মান্তিক মৃত্যু: শোকে স্তব্ধ শৌলখালী গ্রাম ‎ গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ বেনাপোলে পৌর বিএনপির পৌরগেটে বৃক্ষরোপণ নড়াইলে ইয়াবা ট্যাবলেট সহ একজন গ্রেপ্তার কালীগঞ্জের মথুরেশপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পটিয়া সাবেক এমপির বাড়িতে দূর্ধষ চুরি

ছোটবাইশদিয়া ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতি জাকারিয়া জীবন

মোঃ নয়ন ইসলাম মানজার
  • Update Time : Tuesday, September 1, 2026,
  • 12 Time View
16

মোঃ নয়ন ইসলাম মানজার
রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ফজলুল করিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জাকারিয়া জীবন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল থেকে বিদ্যালয়টির এডহক কমিটির অনুমোদনের বিষয়টি প্রকাশ করা হয়।
অনুমোদিত চার সদস্যের এডহক কমিটিতে সভাপতি হিসেবে মোঃ জাকারিয়া জীবনকে বোর্ড কর্তৃক মনোনীত করা হয়েছে। শিক্ষক সদস্য হিসেবে রয়েছেন মোঃ নূর হোসেন, যিনি জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত। অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন মোঃ হিজবুল, যিনি সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত। এছাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদাধিকারবলে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
বোর্ডের প্রজ্ঞাপন অনুযায়ী, নবগঠিত এডহক কমিটির মেয়াদ ১ সেপ্টেম্বর ২০২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত কার্যকর থাকবে।
নতুন এডহক কমিটি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় দায়িত্ব পালন করবে। বিদ্যালয় সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষার্থীদের স্বার্থে কার্যকর বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে।
এদিকে, এডহক কমিটির সভাপতি হিসেবে মোঃ জাকারিয়া জীবন দায়িত্ব পাওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026