রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
Reporter Name
Update Time :
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
২
Time View
রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
মোঃ আকাশ উজ্জামান শেখ রামপাল(বাগেরহাট) প্রতিনিধি "করবো সমবায়, গড়বো দেশ; সবার জন্য বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ নভেম্বর ২০২৬) সকালে উপজেলা সমবায় দপ্তর, রামপাল-এর আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রামপাল উপজেলা সমবায় কর্মকর্তা (অ. দা.) মোঃ জুবাইর হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মোঃ শাহআলম শেখ-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসি। সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রামপাল উপজেলা মডেল মসজিদের ইমাম জনাব আব্দুল হান্নান এবং গীতা পাঠ করেন রামপাল দোয়েল সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি.-এর সভাপতি জনাব দ্বিজেন্দ্র লাল মল্লিক। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সহকারী পরিদর্শক জনাব মোঃ শাহআলম শেখ। আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজনগর সূর্যমুখী সঞ্চয় ও ঋণদান স. স.-এর সদস্য জনাব চপল সরকার, গিলাতলা চামড়াজাতপণ্য উৎপাদনকারী সমবায় সমিতি লি.-এর সদস্য জনাবা নাজমা বেগম, কালব লি.-এর ব্যবস্থাপক জনাব মোর্তজা আনোয়ার, কালব লি. রামপাল শাখার চেয়ারম্যান জনাব আব্দুল মান্নান শেখ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর রামপাল এরিয়া কো অর্ডিনেশনের সিনিয়র ম্যানেজার ফুলি সরকার, উপজেলা জামায়াতের সভাপতি মল্লিক আব্দুল হাই, ফয়লাহাট ব্যবসায়ী সমবায় সমিতি লি.-এর সদস্য জনাব আলতাফ হোসেন বাবু এবং রামপাল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জনাব সুব্রত বিশ্বাস। সভায় প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল সমাজ গঠনে সমবায়ের ভূমিকা অপরিসীম। সততা ও স্বচ্ছতা নিশ্চিত করে সমবায় সমিতিগুলো পরিচালনা করলে গ্রামীণ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব।
3
মোঃ আকাশ উজ্জামান শেখ
রামপাল(বাগেরহাট) প্রতিনিধি
“করবো সমবায়, গড়বো দেশ; সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের রামপালে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৮ নভেম্বর ২০২৬) সকালে উপজেলা সমবায় দপ্তর, রামপাল-এর আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রামপাল উপজেলা সমবায় কর্মকর্তা (অ. দা.) মোঃ জুবাইর হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক মোঃ শাহআলম শেখ-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ তামান্না ফেরদৌসি।
সভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রামপাল উপজেলা মডেল মসজিদের ইমাম জনাব আব্দুল হান্নান এবং গীতা পাঠ করেন রামপাল দোয়েল সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লি.-এর সভাপতি জনাব দ্বিজেন্দ্র লাল মল্লিক। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সহকারী পরিদর্শক জনাব মোঃ শাহআলম শেখ।
সভায় প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা সমবায় আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বলেন, স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল সমাজ গঠনে সমবায়ের ভূমিকা অপরিসীম। সততা ও স্বচ্ছতা নিশ্চিত করে সমবায় সমিতিগুলো পরিচালনা করলে গ্রামীণ অর্থনীতিতে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব।