
ফারুকুর রহমান বিনজু, পটিয়া চট্টগ্রাম :প্রতিনিধি- চট্টগ্রামের পটিয়া উপজেলা ধলঘাট ইউনিয়ন ৯নং ওয়ার্ড দক্ষিণ সমুরায় গ্রামে সাপ্তাহিক ফ্রি চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করা হয়।
আয়োজক সুত্রে জানা যায়,শুক্রবার (৬ই নভেম্বর) রোটারি ক্লাব অব ঢাকা নর্থ ইষ্টের অর্থায়নে শ্রী শ্রী লোকনাথ মট ও মিশন,শ্রী শ্রী লোকনাথ অনাথ ও বৃদ্ধাশ্রমে আয়োজিত এই ফ্রি চিকিৎসা ক্যাম্পটি সভাপতিত্ব করেন সুভাষ চক্রবর্তী,উদ্বোধক ছিলেন চমেক হাসপাতালের ক্যাজুয়েলিটি বিভাগীয় প্রধান ডাঃঋতুরাজ চক্রবর্তী।ক্যাম্প পরিচালনা করেন সিনিয়র মেডিকেল অফিসার সিএসসিআর ডাঃঅভি চৌধুরী,এ সময় উপস্হিত ছিলেন পংকজ চক্রবর্তী,প্রীতিলতা ট্রাস্টের প্রতিষ্টাতা সভাপতি।সঞ্চলনায় ছিলেন, শ্রী শ্রী লোকনাথ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক ও শিক্ষক প্রবোদ রায় চন্দন।
বক্তরা বলেন,মানব সেবার বিকল্প নাই। মানবতার কল্যাণে সকলকে এগিয়ে আসতে হবে।তাই আমরা একতাবদ্ধ হয়ে মানবতার কল্যাণে সাপ্তাহিক ফ্রি চিকিৎসা সেবার ক্যাম্প উদ্বোধন করেছি।জাতি বর্ণ ধর্ম নিবিশেষে সকলের জন্য উমুক্ত থাকবে এই চিকিৎসা ক্যাম্প।প্রতি শুক্রবার সকাল ৯হতে দুপুর ২টা পর্যন্ত এই চিকিৎসা ক্যাম্প খোলা থাকবে।ভবিষতে ঔষধ,ইসিজি,নেবুলেজার সহ বিভিন্ন চিকিৎসা সরন্জাম আনার পরিকল্পনা আছে।
উপকার ভোগী আবদুর রহিম জানান,অর্থের অভাবে চিকিৎসা নিতে পারিনা,ফ্রি চিকিৎসা ক্যাম্প হওয়ায় আজ চিকিৎসা নিতে পারায় খুব খুশি লাগছে।সকলকে ফ্রি চিকিৎসা সেবা গ্রহণ করতে আহবান জানান শ্রীশ্রী লোকনাথ মঠ মিশন ও অনাথ বৃদ্ধাশ্রম।