1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
বেতাল বাজারে ঢালাই রাস্তার দুপাশে মাটি ভরাট কাজের উদ্বোধন করলেন মেজর অব আখতারুজ্জামান রঞ্জন লোহাগাড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাটমিন্টন টুনামেন্ট উদ্ভোধন নরসিংদীর শিবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানঃ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে তারেক জিয়া প্রজন্ম দলের বর্ণাঢ্য শোভাযাত্রা শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নওগাঁ জেলা সদর মডেল থানায় নতুন অফিসার (ওসির)যোগদান বটিয়াঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। কটিয়াদীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন ।

বীরগঞ্জে যুব বিভাগের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৬ Time View
12

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।
দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫নং সুজালপুর ইউনিয়ন যুব বিভাগের উদ্যোগে এবং বিবি কাঞ্চন চক্ষু হাসপাতাল, ভূল্লীরহাটের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে আগত চক্ষু রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা, চোখ পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি বাছাইকৃত ছানি রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ এবং কোনো ধরনের খরচ ছাড়াই অস্ত্রোপচারের মাধ্যমে চোখে বিদেশি লেন্স সংযোজনের ব্যবস্থা রাখা হয়।

ক্যাম্প পরিচালনা করেন ডা. এম. এ. লতিফ, পরিচালক ও সার্জন, বিবি কাঞ্চন চক্ষু হাসপাতাল, ভূল্লীরহাট, বীরগঞ্জ, দিনাজপুর।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি ও বীরগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ রাশেদুন নবী বাবু। তিনি বলেন, “মানুষের সেবা করা একটি মহৎ কাজ। বিশেষ করে অর্থের অভাবে যারা চোখের চিকিৎসা করাতে পারেন না, তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সাধারণ মানুষের জন্য এ ধরনের মানবিক ও সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”

এ সময় জামায়াত মনোনীত বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব বদিউজ্জামান পান্না সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “মানুষের কল্যাণ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এ ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য। বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে অনেক মানুষ উপকৃত হবেন বলে আমরা আশাবাদী।”

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর শাখার সহ-সভাপতি রেজাউল করিম রেজা (অবসরপ্রাপ্ত সার্জেন্ট) বলেন, “চোখ মানুষের অমূল্য সম্পদ। আর্থিক অসচ্ছলতার কারণে কেউ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মনজুরুল ইসলাম, ৫নং সুজালপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিন এবং যুব বিভাগ বীরগঞ্জ উপজেলা সেক্রেটারি সবুজ ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ৫নং সুজালপুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ লিটন আহম্মেদ ও সাধারণ সম্পাদক সাকিব হাসান।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের দোরগোড়ায় চক্ষু চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া এবং আর্থিকভাবে অসচ্ছল ছানি রোগীদের বিনামূল্যে অস্ত্রোপচারের সুযোগ করে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026