1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাটমিন্টন টুনামেন্ট উদ্ভোধন নরসিংদীর শিবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন আল হাফিজ, মোল্লাহাট শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানঃ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে তারেক জিয়া প্রজন্ম দলের বর্ণাঢ্য শোভাযাত্রা শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নওগাঁ জেলা সদর মডেল থানায় নতুন অফিসার (ওসির)যোগদান বটিয়াঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। কটিয়াদীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন । বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া

নওগাঁ জেলা সদর মডেল থানায় নতুন অফিসার (ওসির)যোগদান

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২ Time View
4

কাজী স্বাধীন
স্টাফ রিপোটার নওগাঁ সদর মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. মিন্টু রহমান। তিনি বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামানের স্থলাভিষিক্ত হলেন।
নওগাঁ জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, নিয়মিত বদলির অংশ হিসেবে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে মো. মিন্টু রহমান অত্যন্ত সুনামের সাথে নওগাঁর ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখানে থাকাকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক উদ্ধার এবং অপরাধ দমনে তিনি বিশেষ ভূমিকা রাখেন।
নওগাঁ সদর মডেল থানায় যোগদানের পর নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো. মিন্টু রহমান এক প্রতিক্রিয়ায় জানান, জেলা সদরের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং বিশেষ করে মাদক ও সন্ত্রাস নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। সেই সাথে থানায় জিডি, মামলা, পুলিশ ভেরিফিকেশন, ওয়ান-স্টপ সার্ভিস, নারী-শিশু-প্রতিবন্ধী ও বয়স্কদের জন্য বিশেষ ডেস্কসহ পুলিশের সকল ধরনের সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করা হবে। সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশের কাঙ্ক্ষিত সেবা কোনো প্রকার হয়রানি ছাড়াই পৌঁছে দেওয়াই হবে তার মূল লক্ষ্য। তিনি নওগাঁ সদর এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিক, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।
এদিকে নওগাঁ সদর মডেল থানার নতুন ওসি মো. মিন্টু রহমানকে নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ও বিশিষ্ট বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলাল সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026