
কামরুল০১৮৮৩০৮৮০৮৪
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা লোহাগাড়া উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় দরবেশ হাট বাজার প্রাঙ্গণে লোহাগাড়া সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বর্তমান চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রভাবশালী সদস্য ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদপ্রার্থী বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির চেয়ারপার্সন রাষ্ট্র নায়ক বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের মনোনীত প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ নাজমুল মোস্তফা আমিন ,লোহাগাড়া সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন লোহাগাড়া উপজেলা বিএনপি নেতা বিশিষ্ট ব্যবসায়ী ফাইজা গ্রুপের চেয়ারম্যান চট্টগ্রাম বিভাগের ব্রিক ফিল্ড মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ সরোয়ার কোম্পানি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জনাব আবু সেলিম চৌধুরী ১তম সহ সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদল, বিশেষ অতিথি ছিলেন জনাব এডভোকেট এহসানুল হক- সাবেক সদস্য লোহাগাড়া উপজেলা বিএনপি।
সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের তাৎপর্য ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এ দিনের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে জাতীয় ঐক্য, গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এদিকে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেন লোহাগাড়া সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন।