মোঃ মোস্তাকিম বিল্লাহ নওগাঁ জেলা প্রতিনিধি নওগাঁয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক যৌথ অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাহমুদুল হাসান ওরফে রুবেল (৩৭) নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট, ২০২৬) গভীর রাতে নওগাঁ সদর থানাধীন ফতেহপুর মুন্সিপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে উদ্ধারকৃত মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর প্রত্যক্ষ নির্দেশে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে রাত ০৩:৩০ ঘটিকার সময় ফতেহপুর মুন্সিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। ডিবি টিমের কাছে তথ্য ছিল, অভিযুক্ত ব্যক্তি তার বসতবাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুদ করে বিক্রি করে আসছে। পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে আসামি মাহমুদুল হাসানের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার শয়নকক্ষে থাকা একটি টিনের বড় বাক্স থেকে ১০টি পোটলায় ৪ কেজি করে ৪০ কেজি এবং অপর একটি পোটলায় ২ কেজি ৫০০ গ্রাম—সর্বমোট ১১টি পোটলায় ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত মাহমুদুল হাসান ফতেহপুর মুন্সিপাড়া গ্রামের মৃত রুহুল আমীন ও ডলি বেগমের ছেলে। ডিবি পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আসামি রুবেল অন্য এক সহযোগীর যোগসাজশে ওই অঞ্চলে গাঁজার বড় ধরনের 'ডিলার' হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তাকে আইনের আওতায় আনতে জেলা পুলিশ দীর্ঘ দুই মাস ধরে নজরদারি ও চেষ্টা চালিয়ে আসছিল। অবশেষে ডিবির এই সফল অভিযানে শীর্ষ এই ডিলার গ্রেপ্তার হলো। ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ জেলা পুলিশ জানায়, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে বাঁচাতে এবং জেলাকে সম্পূর্ণ মাদক মুক্ত করতে পুলিশ সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তার অপর সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
15
মোঃ মোস্তাকিম বিল্লাহ
নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁয় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এক যৌথ অভিযানে ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাহমুদুল হাসান ওরফে রুবেল (৩৭) নামের এক শীর্ষ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট, ২০২৬) গভীর রাতে নওগাঁ সদর থানাধীন ফতেহপুর মুন্সিপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে উদ্ধারকৃত মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর প্রত্যক্ষ নির্দেশে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে রাত ০৩:৩০ ঘটিকার সময় ফতেহপুর মুন্সিপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। ডিবি টিমের কাছে তথ্য ছিল, অভিযুক্ত ব্যক্তি তার বসতবাড়িতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য মজুদ করে বিক্রি করে আসছে।
পরবর্তীতে স্থানীয় লোকজনের উপস্থিতিতে আসামি মাহমুদুল হাসানের বাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় তার শয়নকক্ষে থাকা একটি টিনের বড় বাক্স থেকে ১০টি পোটলায় ৪ কেজি করে ৪০ কেজি এবং অপর একটি পোটলায় ২ কেজি ৫০০ গ্রাম—সর্বমোট ১১টি পোটলায় ৪২ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আসামি রুবেল অন্য এক সহযোগীর যোগসাজশে ওই অঞ্চলে গাঁজার বড় ধরনের ‘ডিলার’ হিসেবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। তাকে আইনের আওতায় আনতে জেলা পুলিশ দীর্ঘ দুই মাস ধরে নজরদারি ও চেষ্টা চালিয়ে আসছিল। অবশেষে ডিবির এই সফল অভিযানে শীর্ষ এই ডিলার গ্রেপ্তার হলো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ জেলা পুলিশ জানায়, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে বাঁচাতে এবং জেলাকে সম্পূর্ণ মাদক মুক্ত করতে পুলিশ সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তার অপর সহযোগীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।