1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
লোহাগাড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ পৌরসভার ৪ নং ওয়ার্ড যুব সমাজের উদ্যোগে ব্যাটমিন্টন টুনামেন্ট উদ্ভোধন নরসিংদীর শিবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন আল হাফিজ, মোল্লাহাট শ্রীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানঃ ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে তারেক জিয়া প্রজন্ম দলের বর্ণাঢ্য শোভাযাত্রা শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ নওগাঁ জেলা সদর মডেল থানায় নতুন অফিসার (ওসির)যোগদান বটিয়াঘাটায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত। কটিয়াদীতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন ।

বিএন পির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চেয়ারম্যান পদপ্রার্থী সাঈদ হোসেন মিন্টুর বিশাল শোডাউন

আমজাদ হোসেন মিঠু,
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৫ Time View
111

(আমজাদ হোসেন মিঠু,

বিশেষ প্রতিনিধি:)

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সুবিশাল শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করেছে মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার তন্তর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তন্তর ইউনিয়নের উদীয়মান তরুণ নেতা, সততা ও সুশিক্ষার প্রতীক এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাঈদ হোসেন মিন্টুর নেতৃত্বে একটি বিশাল মিছিল বের হয়। ‘গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের দীর্ঘ লড়াইয়ের প্রতীক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল ও সার্থক হোক’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য র‍্যালিটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে তন্তর ইউনিয়নের সর্বস্তরের জনগণ, বিশেষ করে তরুণ প্রজন্মের অভূতপূর্ব উপস্থিতি লক্ষ্য করা যায়। ব্যানার, ফেস্টুন, এবং স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে সাঈদ হোসেন মিন্টু তার বক্তব্যে বলেন, *”বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় মানুষের ভোটের অধিকার ও গণতন্ত্র রক্ষায় লড়াই করে এসেছে। আমাদের একমাত্র লক্ষ্য জনগণের ছিনিয়ে নেওয়া অধিকার এবং হারানো গণতন্ত্র পুনরুদ্ধার করা। তন্তর ইউনিয়নকে একটি সুশাসিত, শিক্ষাবান্ধব ও দুর্নীতিমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমরা অঙ্গীকারবদ্ধ।”*

অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সাঈদ হোসেন মিন্টুর মতো সৎ ও শিক্ষিত তরুণ নেতৃত্বই পারে তন্তর ইউনিয়নের ভবিষ্যৎ রূপরেখা বদলে দিতে। আগামী দিনে দলকে সুসংগঠিত করা এবং জনগণের যেকোনো প্রয়োজনে পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

সমাবেশে তন্তর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী ও স্থানীয় জনসাধারণ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026