1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
শ্রীনগরের ছেলে লাবিব খান চীনে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করতে যাচ্ছে: শ্যামনগরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ নওগাঁর পোরশায় পুলিশ সুপারের উদ্যোগে মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক মতবিনিময় সভা। এড. কাজলের মুক্তির দাবীতে মহিলা পরিষদ’র বিবৃতি নোয়াখালীতে শিবিরের উদ্যোগে ৪ হাজার শিক্ষার্থীর নিয়ে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত শ্রীপুরে মহাসড়কের পাশে খালে মরা মুরগি ফেলার সময় হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করলেন এমপি বাচ্চু চন্দনাইশে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ পরিবারের বসতঘর ভস্মীভূত, ব্যাপক ক্ষয়ক্ষতি আলীকদমে দাউদি বোহরা সম্প্রদায়ের ‘প্রজেক্ট রাইজ’ বৃক্ষরোপণ ও খাদ্য বিতরণ বঙ্গোপসাগর মা ইলিশ মাছ নিয়ে যারা দায়িত্ব আছে এই চোর বাটপারদের এই হাদিসটা দেখার দরকার সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ, আটক ছেলে

মুন্সীগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ: ওসি ও পুলিশসহ আহত ১০,

আমজাদ হোসেন মিঠু মুন্সীগঞ্জ প্রতিনিধি:
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৩ Time View
67

আমজাদ হোসেন মিঠু
মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের শ্রীনগরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে দু’গ্রুপের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিল্টন দত্ত ও পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেলা ১১টার দিকে শ্রীনগরের জমজম টাওয়ার এলাকায় কেন্দ্রীয় বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরফাত আলী সপুর পূর্বনির্ধারিত আনন্দ মিছিলের কর্মসূচি ছিল। সকাল থেকেই সেখানে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। এ সময় মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ আবদুল্লাহর কয়েকজন অনুসারী ঘটনাস্থলে উপস্থিত হলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে তা হাতাহাতি ও রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে দুই গ্রুপের অন্তত ১০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে শ্রীনগর থানার ওসি মিল্টন দত্তও আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে ভর্তি করায়।

ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।

পরিস্থিতি সম্পর্কে অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ) মো. আনোয়ার পারভেজ জানান, “আমরা খবর পেয়ে পুলিশ ও র‍্যাব দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুই পক্ষকে সরিয়ে দিয়েছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। থানায় পুলিশ ফোর্সের পাশাপাশি রিজার্ভ ফোর্স ও র‍্যাবের দল মোতায়েন আছে। নতুন করে সংঘর্ষ এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026