1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
শ্রীপুরে বনভূমি রেজিস্ট্রির অভিযোগ অস্বীকার, তথ্য যাচাই করেই দলিল সম্পাদন পীরগাছায় এক যুবককে মারধরের অভিযোগে সংবাদ সম্মেলন ‎বাগেরহাটে বজ্রপাতে দুই সহোদর কৃষকের মর্মান্তিক মৃত্যু: শোকে স্তব্ধ শৌলখালী গ্রাম ‎ গোপালপুরে হলদে পাখি সম্প্রসারণে মতবিনিময় সভা কালিয়াকৈরে কুকুরের কামড়ে অতিষ্ঠ পথচারী ও শিক্ষার্থীরা শাকিল হোসেন,কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধিঃ বেনাপোলে পৌর বিএনপির পৌরগেটে বৃক্ষরোপণ নড়াইলে ইয়াবা ট্যাবলেট সহ একজন গ্রেপ্তার কালীগঞ্জের মথুরেশপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পটিয়া সাবেক এমপির বাড়িতে দূর্ধষ চুরি

পূর্বধলায় উৎসব মুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মো: সাখাওয়াত হোসেন মামুন, পূর্বধলা (নেত্রকোনা)প্রতিনিধিঃ
  • Update Time : Tuesday, September 1, 2026,
  • 11 Time View
17

মো: সাখাওয়াত হোসেন মামুন,
পূর্বধলা (নেত্রকোনা)প্রতিনিধিঃ

বর্ণাঢ্য রেলী, উৎসব মুখর পরিবেশও সমাবেশের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি,এন,পি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। শহীদ রাষ্ট্র পতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর দলটি প্রতিষ্ঠা করেছিলেন। আজকে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​উপজেলা বিএনপির সদস্য সচিব এ, এস, এম শহীদুল্লাহ ইমরান-এর সার্বিক নেতৃত্বে এবং যুগ্ম আহ্বায়ক আহমদ আলী সরকার-এর সভাপতিত্বে কর্মসূচির সূচনা ঘটে। যৌথভাবে রেলী ও অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক এম এ মান্নান ও শেখ রাশিদ।​

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই রেলীতে উপজেলা বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

অনুষ্ঠানস্থলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক,হাজ্বী আব্দুল গণি,আজিম উদ্দীন তালুকদার ​আর্শাদ,ডাঃ আব্দুল লতিফ সাচ্চা তালুকদার সাচ্চা,উপজেলা আহবায়ক কমিটির সদস্য মোঃ ইউনূছ খান বাবুল,মোঃ আনোয়ার হোসাইন,মহিলা নেত্রী মীর শবনম আনসারী,যুবদলের যুগ্ম আহবায়ক ফিরোজ তালুকদার,সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম খান, যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম তালুকদার প্রমুখ। ​এছাড়াও উপস্হিত ছিলেন উপজেলা বিএনপি,যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

​প্রতিষ্ঠাবার্ষিকীর সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দলের ইতিহাস, ঐতিহ্য এবং গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপির ভূমিকার কথা স্মরণ করেন। একইসাথে দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে তৃণমূলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026