1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
বোয়ালখালীতে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার মদনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি লুৎফুজ্জামান বাবরের দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে ‘এইচএসসি ৯৫ সোসাইটি’র মিলনমেলা ঘিরে মুন্সিগঞ্জে প্রস্তুতি সভা নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ Hu বাংলাদেশ মহিলা পরিষদ ঝালকাঠি জেলা কমিটি পুনর্গঠন ও সভা অনুষ্ঠিত ‎গলাচিপা বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু: শোকে স্তব্ধ কাঁচারিকান্দা। র‍্যাব পরিচয়ে বিকাশকর্মীকে তুলে নেওয়ার অভিযোগ, দুই লাখ টাকা লুট ফেনীতে ৭ কেজি গাঁজাসহ ডিবি পুলিশের হাতে দুই নারী গ্রেপ্তার

রংপুরের নতুন জেলা প্রশাসক ইসরাত জাহানকে জেলা কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা

মোঃজমির উদ্দিন পীরগাছা (রংপুর) প্রতিনিধি
  • Update Time : Tuesday, September 1, 2026,
  • 10 Time View
17

মোঃজমির উদ্দিন পীরগাছা (রংপুর) প্রতিনিধি

বাংলাদেশ কংগ্রেস রংপুর জেলা কমিটির পক্ষ থেকে রংপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ ও তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
​মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রংপুর জেলা কংগ্রেসের সভাপতি এবং বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুক্তিযুদ্ধ ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম পাটোয়ারীর নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করেন। এ সময় প্রতিনিধি দলের নেতৃবৃন্দ নবনিযুক্ত জেলা প্রশাসককে ফুলের তোড়া উপহার দিয়ে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
​শুভেচ্ছা প্রদানকালে বাংলাদেশ কংগ্রেস রংপুর জেলা ও মহানগর শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন—রংপুর মহানগর কংগ্রেসের আহ্বায়ক মোঃ আবু রায়হান, রংপুর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান, জেলা কংগ্রেস নেতা মোঃ হাসান আলী, মোছাঃ সানজিদা আক্তার এবং শ্রমিক কংগ্রেসের প্রতিনিধি মোঃ মোস্তফা মিয়াসহ সংগঠনের স্থানীয় অন্যান্য নেতা-কর্মীবৃন্দ।
​সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে জেলা কংগ্রেসের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম পাটোয়ারী রংপুরের সার্বিক উন্নয়ন, জনকল্যাণমুখী উদ্যোগ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, “রংপুর অঞ্চলের সার্বিক উন্নয়ন, অবহেলিত মানুষের অধিকার রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ কংগ্রেস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জেলা প্রশাসনের যেকোনো ইতিবাচক, স্বচ্ছ ও জনকল্যাণমূলক পদক্ষেপে আমাদের সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা অব্যাহত থাকবে।”
​সাক্ষাৎকালে রংপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক ইসরাত জাহান জেলা কংগ্রেসের নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা, নাগরিক সেবা সহজীকরণ এবং সার্বিক অগ্রগতিতে রাজনৈতিক ও সামাজিক সব পক্ষকে একসাথে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026