1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
চট্টগ্রাম সিএমপি সড়কে বাড়ছে অটোরিকশা ও সিএনজি অথচ ট্রাফিক পুলিশের কোন ভূমিকা নেই বাবার চলে যাওয়ার ৯ বছর, শান্তি রঞ্জন সাহার স্মরণে ছেলের আকুতি কোলা ইউনিয়নের রূপকার চেয়ারম্যান এ এইচ এম সাইফুল ইসলাম মিন্টু: এই দুই মহামানব ও হুজুরের সুযোগ্য ওয়ারিশদের কারণে এখনো জারি রয়েছে সীরাত মাহফিল চুয়াডাঙ্গায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত পথচারী নারী, অল্পের জন্য রক্ষা পেলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী কুড়িগ্রামের কোদালকাটি ব্রহ্মপুত্রের পেটে বিলীন হচ্ছে আবাদি জমি ও বসতভিটা রাজাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত রাষ্ট্রপতির আগমন ঘিরে দিন রাতভর সাজাছে ঠাকুরগাঁও, রাঙিয়ে তোলা হচ্ছে শহর

নড়াইলে মারকাযুল কোরআন মাদরাসার ছাত্রের মৃত্যু তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন‍্য গ্রেপ্তার

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
  • Update Time : Thursday, September 3, 2026,
  • 19 Time View
29

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:

নড়াইলে মারকাযুল কোরআন মাদরাসার ছাত্রের মৃত্যু, তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন‍্য গ্রেপ্তার। নড়াইল সদর উপজেলায় মো. সোলাইমান ইসলাম (১২) নামে এক মাদরাসাছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে মৃত শিশুটির পরিবারের অভিযোগ, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় ওই মাদরাসার তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তারা হলেন- ইউসুফ হায়দার, হাসিবুর রহমান এবং ফাহাদ শেখ। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান,
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
মৃত সোলাইমান ইসলাম একই উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সৈয়দ ইকরামুল ইসলামের ছেলে।
মৃতের স্বজনরা বলছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে উপজেলার আউড়িয়া নতুন চৌরাস্তায় অবস্থিত ‘মারকাযুল কোরআন মাদরাসা’র ছাত্র সেলাইমান ইসলামকে মারপিট করা হলে ভোরে সে অসুস্থ হয়ে পড়ে। পরে তার পরিবারের সদস্যদের খবর দিলে বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে চিকিৎসার জন্য তাকে প্রথমে নড়াইল জেলা হাসপাতালে নেয় স্বজনরা। পরে বিকেলে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর নেওয়ার পথে সে মারা যায়।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠায়। পরে মাদরাসার তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।
মৃত সোলাইমানের বাবা সৈয়দ ইকরামুল অভিযোগ করে বলেন, মাদরাসার পক্ষ থেকে বুধবার সকালে আমাদের জানানো হয় সোলাইমান অসুস্থ। খবর পেয়ে আমরা মাদরাসায় গিয়ে অসুস্থ ছেলেকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করি। অবস্থার অবনতি হলে তাকে যশোর নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। আমার ছেলেকে নির্যাতন করার কারণে সে অসুস্থ হয়ে মারা গেছে। আমি এর সঠিক বিচার চাই।
এদিকে মারকাযুল কোরআন মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাজমুস সায়াদাৎ আল মামুন জানান, মাদরাসার কোনো শিক্ষক সেলাইমান নামে ওই ছাত্রকে কোনো প্রকার নির্যাতন করে নাই। তবে ডাক্তারি পরীক্ষায় নির্যাতনের কোনো অভিযোগ পাওয়া গেলে এবং নির্যাতনের সঙ্গে আমাদের কেউ জড়িত থাকলে আইনানুযায়ী যে কোনো শাস্তি মেনে নেব।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সরোয়ার বলেন, মাদরাসাছাত্রের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় ওই মাদরাসার তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026