1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
চট্টগ্রাম সিএমপি সড়কে বাড়ছে অটোরিকশা ও সিএনজি অথচ ট্রাফিক পুলিশের কোন ভূমিকা নেই বাবার চলে যাওয়ার ৯ বছর, শান্তি রঞ্জন সাহার স্মরণে ছেলের আকুতি কোলা ইউনিয়নের রূপকার চেয়ারম্যান এ এইচ এম সাইফুল ইসলাম মিন্টু: এই দুই মহামানব ও হুজুরের সুযোগ্য ওয়ারিশদের কারণে এখনো জারি রয়েছে সীরাত মাহফিল চুয়াডাঙ্গায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নিহত পথচারী নারী, অল্পের জন্য রক্ষা পেলেন প্রতিমন্ত্রী আব্দুল বারী সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্ম উৎসব শুভ জন্মাষ্টমী কুড়িগ্রামের কোদালকাটি ব্রহ্মপুত্রের পেটে বিলীন হচ্ছে আবাদি জমি ও বসতভিটা রাজাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত রাষ্ট্রপতির আগমন ঘিরে দিন রাতভর সাজাছে ঠাকুরগাঁও, রাঙিয়ে তোলা হচ্ছে শহর

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝালকাঠিতে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত

ঝালকাঠি প্রতিনিধি:
  • Update Time : Thursday, September 3, 2026,
  • 14 Time View
21

ঝালকাঠি প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠি জেলা বিএনপির উদ্যোগে সুগন্ধা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় ঝালকাঠি পৌর মিনি পার্ক সংলগ্ন সুগন্ধা নদীতে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন।

সকাল থেকে অনবরত বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে কর্মসূচি সফল করেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ সৈয়দ হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন।

প্রধান অতিথি অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, “বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, জনগণের কল্যাণে কাজ করাই বিএনপির অন্যতম অঙ্গীকার। নদী, পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষার মতো জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে আমরা মানুষের পাশে থাকতে চাই।”

জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোঃ সৈয়দ হোসেন বলেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুধু রাজনৈতিক আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়। মানুষের জীবন ও জীবিকার সঙ্গে সম্পৃক্ত পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় আমাদের নেতাকর্মীরা সবসময় ভূমিকা রাখবে।”

জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন বলেন, “দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে জনগণের কল্যাণে বিএনপি মাঠে সক্রিয় রয়েছে। সুগন্ধা নদীর মৎস্যসম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

কর্মসূচিতে সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এসএম এজাজ হাসান, নলছিটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী, ঝালকাঠি পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোঃ নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট মোঃ মিজানুর রহমান মুবিনসহ জেলা বিএনপি, সদর উপজেলা ও পৌর বিএনপি, নলছিটি উপজেলা ও পৌর বিএনপি, জেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির অংশ হিসেবে নদীর জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্যসম্পদ বৃদ্ধি এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে সুগন্ধা নদীতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026