1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
বোয়ালখালীতে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার মদনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি এমপি লুৎফুজ্জামান বাবরের দিনাজপুর কাহারোলে কান্তজিউর নৌবিহারে নৌকাডুবি, ৯ ঘণ্টা পর যুবকের মরদেহ উদ্ধার ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিতে ‘এইচএসসি ৯৫ সোসাইটি’র মিলনমেলা ঘিরে মুন্সিগঞ্জে প্রস্তুতি সভা নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ Hu বাংলাদেশ মহিলা পরিষদ ঝালকাঠি জেলা কমিটি পুনর্গঠন ও সভা অনুষ্ঠিত ‎গলাচিপা বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু: শোকে স্তব্ধ কাঁচারিকান্দা। র‍্যাব পরিচয়ে বিকাশকর্মীকে তুলে নেওয়ার অভিযোগ, দুই লাখ টাকা লুট ফেনীতে ৭ কেজি গাঁজাসহ ডিবি পুলিশের হাতে দুই নারী গ্রেপ্তার

কুমিল্লা দাউদকান্দিতে নোহা গাড়িতে মিললো ১২০ কেজি গাঁজা, গ্রেপ্তার-২

Reporter Name
  • Update Time : Wednesday, September 2, 2026,
  • 9 Time View
14

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দির পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় একটি নোহা গাড়িতে তল্লাশি চালিয়ে ১২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে গাঁজা পরিবহনে ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়।
বুধবার (২ সেপ্টেম্বর) দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় মেঘনা-গোমতী টোল প্লাজার কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশির সময় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত আসামীরা হলেন,নীলফামারীর জলঢাকা উপজেলার তিলাই এলাকার তরিকুল ইসলাম রাজন (৩১) এবং সিলেটের মোগলাবাজারের হরগৌরী এলাকার ফরহাদ হোসেন ওরফে রাহাত (৩০)।
থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায় মেঘনা-গোমতী টোল প্লাজার কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালানোর সময় সন্দেহজনক একটি নোহা গাড়ি থামানো হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে ১২০ কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় গাঁজাসহ গাড়িটি জব্দ এবং দুই যাত্রীকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা গাড়িটির নম্বর চট্ট মেট্রো-চ-৫১-১২২৪।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তার তরিকুল ইসলাম রাজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাতটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026